টু ক রো খ ব র
যোগ্য গুরুকেবল প্রথম মৌসুমটা বাজে কেটেছিল। এরপর অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে চারটি মৌসুমেই ধারাবাহিক ছিলেন সার্জিও আগুয়েরো। প্রতি মৌসুমেই কম করে হলেও ২০ গোল করেছেন। তার পরও সেই আলোটা ছিল না তাঁর ওপর। যে আলোয় ম্যান সিটিতে পা রেখেই উদ্ভাসিত ম্যারাডোনার জামাই। নিজের এই দুই অধ্যায়ের মধ্যে পার্থক্য বোঝাতে ‘কুন’ বলেছেন, মানচিনির মধ্যে অসাধারণ এক পথপ্রদর্শকের ছবি পেয়ে গেছেন, ‘স্ট্রাইকার হিসেবে মানচিনির যে বিশাল অভিজ্ঞতা ছিল, সেখান থেকেই আমি অনেক কিছু শিখতে পারছি। তিনি আমাকে সাহায্য করছেন। আশা করি, তাঁর কাছ থেকে শেখা বিষয়গুলো মাঠে প্রয়োগ করে দেখাতে পারব।’ ওয়েবসাইট।সম্ভব অবশ্যই২০০৯-এ রোমে যা হয়েছিল, সেটারই পুনরাবৃত্তি হয়েছে ২০১১-এর ওয়েম্বলি, লন্ডনে। সেবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনার কাছে ২ গোলে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, গতবারও একই ব্যবধান। তিন বছরের মধ্যে দুবার সর্বান্তকরণে পরাজয় মেনে নেওয়া ম্যানইউর জন্য বার্সা এখন মানসিক বাধা হয়ে উঠেছে কি না, এই প্রশ্ন উঠছে। তবে রায়ান গিগস তা মনে করেন না। বরং ম্যানইউর এই ৩৬ বছর বয়সী তারকা বলছেন, এবার যদি আবারও বার্সার সঙ্গে দেখা হয়ে যায়, তাদের পক্ষে কাতালানদের হারানো অবশ্যই সম্ভব, ‘কাজটা কঠিন। কারণ, তারা খুবই ভালো দল। কিন্তু আমি বলব না এটা অসম্ভব।’ ওয়েবসাইট।ফেদেরার আরও ভালো!রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপার সর্বশেষটি জিতেছিলেন ২০১০ সালের অস্ট্রেলিয়ান ওপেনে। পরের সাতটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফেদেরারকে ফিরিয়েছে খালি হাতে। সব দেখে চারদিকে যখন ‘ফেদেরারের দিন শেষ’ রব, তখন সাবেক এক নম্বর তারকা সুইডিশ গ্রেট ম্যাটস উইল্যান্ডার বলছেন, ‘ফেদেরার তাঁর স্কিল হারায়নি, সে এখন বরং আগের যেকোনো সময়ের চেয়েও ভালো। সে শুধু জিততে পারছে না।’ কিন্তু ফেদেরারের জন্য খারাপ সংবাদ, তাঁর প্রতিপক্ষরাও একইভাবে উন্নতি করেছেন। মূল দুই প্রতিপক্ষ নাদাল ও জোকোভিচ তাঁদের খেলার মানটা অনেক উঁচুতে নিয়ে গেছেন বলেই মনে করেন সাতটি গ্র্যান্ড স্লাম জয়ী উইল্যান্ডার। রয়টার্স।