টু ক রো খ ব র
বিসিসিআই প্রধান শ্রীনিবাসনসাধারণ সম্পাদক নয়, আজ থেকে এন শ্রীনিবাসনের পরিচয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট। গতকাল বিসিসিআইয়ের ৮২তম সাধারণ সভায় ৩০তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শ্রীনিবাসন। শশাঙ্ক মনোহরের কাছ থেকে আজই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডের দায়িত্ব বুঝে নেবেন চেন্নাইয়ের এই ব্যবসায়ী। বিসিসিআইয়ের অন্য পদগুলোতেও নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কোনো পদেই একজনের বেশি প্রার্থী না থাকায় নির্বাচনের প্রয়োজনই পড়ছে না। মনোহরের বোর্ডের যুগ্ম সচিব সঞ্জয় জাগদালে মনোনীত হয়েছেন সচিব। ওয়েবসাইট। হাসপাতালে পতৌদিফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মনসুর আলী খান পতৌদি। অবস্থা গুরুতর দেখে গত শুক্রবার রাতে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তির পরপরই ভারতের সর্বকনিষ্ঠ ও অন্যতম সফল ক্রিকেট অধিনায়ককে নেওয়া হয় নিবিড় পরিচর্যাকেন্দ্রে। তাঁর স্ত্রী চিত্রাভিনেত্রী শর্মিলা ঠাকুরের ফোন পেয়ে রাজধানীতে ছুটে গেছেন মেয়ে অভিনেত্রী সোহা আলী খান। ছেলে বলিউড তারকা সাইফ আলী খান যখন বাবার অসুস্থতার খবর শুটিং ফেলেই রওনা দেন দিল্লিতে। চিকিৎ সকদের সর্বশেষ পর্যবেক্ষণে টাইগার পতৌদির অবস্থা স্থিতিশীল জানা গেলেও সাইফ তাৎ ক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের খ্যাতিমান একজন চিকিৎ সকের সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও হাসপাতালের চিকিৎ সকেরা জানিয়েছেন, অন্য হাসপাতালে স্থানান্তর করার মতো শারীরিক অবস্থায় নেই রোগী। ওয়েবসাইট।স্পেনের নাদালগত চার বছরে তৃতীয়বারের মতো ডেভিস কাপের ফাইনালে উঠল স্পেন। কাল ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গাকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন রাফায়েল নাদাল (৬-০, ৬-২, ৬-৪)। দলকে ৩-১ ম্যাচে এগিয়ে নিয়ে নিশ্চিত করেছেন ফাইনাল। ডেভিস কাপের এককে ১৮টি ম্যাচে নাদালের এটি ১৭তম জয়। ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা অথবা সার্বিয়া। ২০০৮ ও ২০০৯ সালে ডেভিস কাপ জিতেছিল স্পেন চ্যাম্পিয়ন, গত বছর সার্বিয়া। রয়টার্স।