টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচি টাস্কার্স বাদমাত্র এক মৌসুম খেলেই থেমে গেল কোচি টাস্কার্স কেরালার আইপিএল ভ্রমণ। চুক্তি ভঙ্গ করায় গতকাল মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় আইপিএলের ফ্রাঞ্চাইজ তালিকা থেকে কোচিকে বাদ দেওয়া হয়েছে। গত বছর নানা কেলেঙ্কারির মধ্য দিয়েই আইপিএলের নতুন ফ্রাঞ্চাইজ হিসেবে আত্মপ্রকাশ করে কোচি। বাদও হয়ে গেল বেআইনি কাজের জন্যই। মোট ১ হাজার ৫৫০ কোটি রুপি দিয়ে কোচির স্বত্ব কিনেছিলেন মালিকেরা। চুক্তি অনুযায়ী বাৎসরিক ১৫৬ কোটি রুপি বার্ষিক কিস্তিতে ১০ বছরে পরিশোধ করার কথা। কিন্তু কোচি কর্তৃপক্ষ টাকা দেওয়ার ব্যাংক নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে। শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের নেতৃত্বাধীন কোচি টাস্কার্সের মালিকেরা নাকি দলের ঘাঁটিও সরিয়ে নিতে চেয়েছিলেন আহমেদাবাদ। ওয়েবসাইট।নির্বাচক অমরনাথকৃষ্ণমাচারি শ্রীকান্তের মেয়াদ বাড়ছে কি না, এটা নিয়েই ছিল সংশয়। কিন্তু টিকে গেছেন ভারতের প্রধান নির্বাচক। আরও এক বছর বাড়ানো হয়েছে তাঁর মেয়াদ। তবে নির্বাচক কমিটি পেয়েছে একটি নতুন মুখ। চার বছর দায়িত্ব পালন করার পর আর কাজ করতে রাজি হননি যশপাল শর্মা। উত্তরাঞ্চলের প্রতিনিধি হিসেবে তাই নেওয়া হয়েছে সাবেক অলরাউন্ডার ও বাংলাদেশের সাবেক কোচ মহিন্দর অমরনাথকে। সাত বছর দায়িত্ব সামলে বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটির প্রধানেরও পদ থেকে পদত্যাগ করেছেন সুনীল গাভাস্কার। তাঁর জায়গায় প্রস্তাব দেওয়া হয়েছে সৌরভ গাঙ্গুলীকে। সৌরভ রাজি হয়েছেন কি না, জানা যায়নি এখনো। ওয়েবসাইট।জবাব দেবেন না মিয়াঁদাদপিসিবির কারণ দর্শাও নোটিশের জবাব এখনো দেননি জাভেদ মিয়াঁদাদ। দেওয়ার কোনো ইচ্ছাও নেই। নোটিশ পাওয়ার পরই জানিয়ে দিয়েছিলেন, ‘চিফ প্যাট্রন (পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি) সরাসরি আমাকে নিয়োগ দিয়েছেন, একমাত্র তাঁর কাছেই জবাব দিতে পারি।’ গণমাধ্যমে প্রকাশ্যে পিসিবির সমালোচনা করায় গত ৯ সেপ্টেম্বর কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে মিয়াঁদাদকে, জবাব চাওয়া হয়েছিল সাত দিনের মধ্যে। ২০০৮ সাল থেকে মোটা অঙ্কের সম্মানী ও সুযোগ-সুবিধা নিয়ে পিসিবির ক্রিকেটবিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করছেন মিয়াঁদাদ। ওয়েবসাইট।