টু ক রো খ ব র
ভনের পদত্যাগনিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাস্টিন ভন। পরিবারকে আরও সময় দিতে চান—প্রধান কারণ দেখিয়েছেন এটিকেই। ভন পদত্যাগ করবেন নভেম্বর মাসে। এনজেডসির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন তিনি চার বছর ধরে। এরই মধ্যে ভনের বিকল্প খুঁজতে শুরু করেছে এনজেডসি। সম্ভাব্য প্রধান নির্বাহীর তালিকায় সবার ওপরে আছে মার্টিন স্নেডেনের নাম। ২০০৭ সালে এই স্নেডেনেরই শূন্যপদে বসেছিলেন ভন। ওয়েবসাইট।গাত্তুসোর পিছু আনঝিইন্টার মিলানের পর এবার এসি মিলানে চোখ আনঝি মাখাচকালার। ইন্টার থেকে স্যামুয়েল ইতোকে নিয়েছে রুশ ক্লাবটি। এবার নিতে চাইছে এসি মিলানে ৩৩০ ম্যাচ খেলা জেনারো গাত্তুসোকে। গাত্তুসোকে পাওয়ার ইচ্ছাটা আনঝি আগেই জানিয়েছে। কিন্তু মিলান বা গাত্তুসোর দিক থেকে কোনো সাড়া মেলেনি। তবে আনঝি আশা ছাড়েনি। ইতালিয়ান মিডফিল্ডারের এজেন্ট জানিয়েছেন, আনঝি নাকি এখনো পিছু লেগে আছে মিলানে ১৯৯৯ সালে নাম লেখানো গাত্তুসোর। ওয়েবসাইট।জানেত্তির রেকর্ডইন্টার মিলানের বিষাদের দিনে ব্যক্তিগত একটি অর্জনে উজ্জ্বল তাদের ডিফেন্ডার হাভিয়ের জানেত্তি। নবাগত নোভারার কাছে ইন্টারের হেরে যাওয়ার দিনে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্লাবের হয়ে খেলেছেন ৭৫৭তম ম্যাচ। হয়ে গেছেন ইন্টার মিলানের সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়। ৩৮ বছর বয়সী জানেত্তি ছাড়িয়ে গেছেন ইন্টার মিলান কিংবদন্তি জিউসেপ্পে বার্গোমিকে। ১৯৭৯ সালে শুরু করে ১৯৯৯ সালে ক্যারিয়ার শেষ করা পর্যন্ত বার্গোমি ইন্টারের হয়ে খেলেছেন ৭৫৬ ম্যাচ। তবে ৭৫৭ ম্যাচ বা বার্গোমিকে ছাড়িয়ে যাওয়াই সব নয়। জানেত্তির প্রশংসা করতে গিয়ে ইন্টারের সাবেক কোচ লিওনার্দো বলেছেন, ‘ইন্টার আর বিশ্ব ফুটবলে জানেত্তি যে কী, সংখ্যা দিয়ে তা বোঝানো সম্ভব নয়।’ ওয়েবসাইট।