টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সক্রেটিস বাড়ি ফিরেছেনআলবার্ট আইনস্টাইন ছেড়ে দিয়েছে সক্রেটিসকে। পাকস্থলীর রক্তক্ষরণের চিকি ৎসা নিতে সাও পাওলোর এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার। গত দুই মাসে এই নিয়ে দুবার হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। ব্রাজিলের সাবেক অধিনায়কের এই সমস্যার কারণ হিসেবে চিকি ৎসকেরা বলেছেন উচ্চ রক্তচাপের কথা। এবার প্রায় ১০ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে কাটাতে হয় সক্রেটিসকে। আপাতত সুস্থ হয়ে বাড়ি গেছেন গত পরশু। তবে চিকি ৎসা চালিয়ে যেতে হবে তাঁকে। এএফপি। ওয়াকারের জন্যচাইলেই আবার পাকিস্তানের ক্রিকেটে ফিরতে পারেন ওয়াকার ইউনুস। সদ্য সাবেক কোচের জন্য পিসিবির দরজা সব সময়ই খোলা থাকবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট। গতকাল লাহোরে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে ওয়াকারকে। সেখানেই বাট বলেছেন, ওয়াকার সুস্থ হলে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত পিসিবি। অসুস্থতা ও কিছু পারিবারিক সমস্যার কারণে গত জিম্বাবুয়ে সফর শেষে পাকিস্তানের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ওয়াকার। যকৃতের সমস্যায় ভোগা পাকিস্তানের সাবেক অধিনায়ককে চিকি ৎসকের নিবিড় তত্ত্বাবধানে দীর্ঘমেয়াদি চিকি ৎসা নিতে হবে। ওয়েবসাইট।পাতোর চোটচ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে ২৪ সেকেন্ডেই গোল করেছিলেন, আলেক্সান্দ্রে পাতোর দল এসি মিলান ন্যু ক্যাম্প থেকে ফিরেছিল ২-২ গোলের ড্র নিয়ে। কিন্তু কমপক্ষে আগামী চার সপ্তাহ পাতোকে আর পাচ্ছে না এসি মিলান। গত বুধবার উদিনেসের বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচে ঊরুতে চোট পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। পাতোকে হারিয়ে মিলান এতটাই হতাশ যে কেন তিনি এত ঘন ঘন চোট পান, তা খতিয়ে দেখার জন্য একটা কমিটিও করা হয়েছে। রয়টার্স।