টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অযোগ্যসিনেট নির্বাচনে দাঁড়ানো হচ্ছে না কার্ল লুইসের। অলিম্পিকের ৯টি সোনার পদকজয়ী স্প্রিন্ট কিংবদন্তি লুইস নিউ জার্সি থেকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যে রাজ্য থেকে প্রার্থী নির্বাচন করবেন, সে রাজ্যে কমপক্ষে চার বছর বসবাস করতে হয় প্রার্থীকে। কিন্তু লুইস তা ছিলেন না। ২০০৮ ও ২০০৯ সালে তিনি ভোটার ছিলেন ক্যালিফোর্নিয়ার। তা-ই এক ফেডারেল আপিল প্যানেল তাঁর প্রার্থিতাকে অযোগ্য ঘোষণা করেছেন। লুইস জানিয়ে দিয়েছেন, রায়ের বিপক্ষে আপিল করবেন না। ওয়েবসাইট।কাম্বলির আক্ষেপ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর অনেক আগেই জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েছিলেন বিনোদ কাম্বলি। সর্বশেষ ঘরোয়া ক্রিকেট খেলেছেন সেই ২০০৪-০৫ মৌসুমে। তবু কাল প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানাতে গিয়ে তাঁর কণ্ঠে ঝরে পড়ল আক্ষেপ, ‘গত বছর পর্যন্তও ঘরোয়া ক্রিকেট খেলার জন্য ব্যাকুল ছিলাম আমি। মুম্বাইয়ের হয়ে অনেক দিন খেললেও নির্বাচকেরা উপেক্ষা করে গেছেন আমাকে। শেষবারের মতো শচীনের সঙ্গে খেলতে চেয়েছিলাম, খেলতে চেয়েছিলাম আইপিএলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা আর হলো না।’ ওয়েবসাইট।৮ বছর পরবয়স ২৭, গত মে মাসে তাঁর সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল ৬৫। সর্বোচ্চ সাফল্য ডব্লুটিএ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। সেই শ্যানেল শিপার্সই এখন দক্ষিণ আফ্রিকার নতুন টেনিস সেনসেশন! কাল গুয়াংজু ওপেন জিতে দক্ষিণ আফ্রিকানদের আট বছরের খরা কাটালেন। দেশটির হয়ে সর্বশেষ ডব্লুটিএ শিরোপা জিতেছিলেন আমান্দা কোয়েতজার, ২০০৩ সালে। এর পর কাল স্লোভাকিয়ার ম্যাগদালেনা রুবারিকোভার বিপক্ষে শিপার্সের এই জয় (৬-২,৬-২)। এএফপি।