টু ক রো খ ব র
নাদাল-জোকোভিচ জুটির হারর্যাঙ্কিংয়ে রাফায়েল নাদাল ১ নম্বরে। ২ নম্বরে সার্বিয়ান নোভাক জোকোভিচ। এই ১ আর ২ নম্বর তারকা মিলে দ্বৈতে জুটি বাঁধলে নিশ্চয় দুর্দান্ত হবে। মোটেও না! বাস্তবে এই জুটি ‘সুপারফ্লপ’! অনেক সাধ করে জুটি বেঁধেছিলেন নাদাল-জোকোভিচ। কিন্তু তাঁদের সেই সাধ টরন্টো মাস্টার্সের ডাবলসের প্রথম রাউন্ডেই মিটিয়ে দিয়েছেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নামা কানাডার ভাসেক পসপিসিল ও মিলোস রাওনিক জুটি। ১-২ নম্বর তারকা এই অখ্যাত জুটির কাছে হেরেছেন ৫-৭, ৬-৩, ৭-৬ গেমে। সর্বশেষ ৩৪ বছর আগে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকা জুটি বেঁধেছিলেন—জিমি কনোরস ও আর্থার অ্যাশ। এএফপি।ক্রিকেট মাঠ না সাগর!ভারতের সরদার প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম সুপরিচিত। তবে ১০টি টেস্ট ও ১৯টি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হওয়া এই স্টেডিয়ামকে এখন দেখলে মনে হবে, এটা বুঝি চারদিকে ইটের দেয়াল দেওয়া গোলাকার সাগর! গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব রাজেশ প্যাটেল জানিয়েছেন, ‘মাঠের ভেতর ১২ থেকে ১৫ ফুট পানি ছিল!’ খবরে বলা হয়েছে, স্টেডিয়াম এখনো তলিয়ে আছে ৬ ফুট পানির নিচে। টানা দুই দিনের বর্ষণেই সরদার প্যাটেলে এই অপ্রত্যাশিত বন্যা। বৃষ্টি ভালো বিপদেই ফেলে দিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষকে। পরশু রাত থেকেই পানি সরানোর কাজে নেমে পড়েছে তারা। কখন পানি নামানো শেষ হবে বলা যাচ্ছে না। রাজেশ প্যাটেল জানিয়েছেন, পানি সরিয়ে মাঠ মেরামত করতে খরচ হবে অন্তত ৫০ থেকে ৬০ লাখ রুপি। তা লাগলেও মেরামতকাজে দ্রুতই হাত দিতে হবে। আগামী ৪ নভেম্বর থেকে এই স্টেডিয়ামেই হবে ভারত-নিউজিল্যান্ডের ৩ টেস্ট সিরিজের প্রথমটি। ওয়েবসাইট।মোহাম্মদ ইরফান কেকেআরে!পাকিস্তান জাতীয় দলে এখনো অভিষেক হয়নি। তার আগেই মোহাম্মদ ইরফান নজরে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। আইপিএলের দলটির সঙ্গে চুক্তিও হয়ে গেছে ৭ ফুট লম্বা পাকিস্তানি এই ফাস্ট বোলারের। বিসিসিআই অনুমোদন দিলে আগামী আইপিএলেই নাইট রাইডার্সে খেলতে দেখা যাবে তাঁকে। কেকেআরের বোলিং কোচ ওয়াসিম আকরামের পরামর্শেই ইরফানকে কলকাতার দলে টানা। জাতীয় দলে অভিষেক না হওয়ায় নিলামের বাইরে তাঁকে দলভুক্ত করতে আইনি কোনো বাধা নেই কেকেআরের সামনে। ওয়েবসাইট।