টু ক রো খ ব র
শারাপোভার শঙ্কারাশিয়ার পার্লামেন্ট নির্বাচন করবেন আনা চাকভেতাজ। এই রাজনীতির ময়দানে লড়াই করতে গিয়ে না আবার টেনিস ক্যারিয়ারটাই হারিয়ে ফেলেন চাকভেতাজ! তাঁকে নিয়ে এমনই ভয় স্বদেশি মারিয়া শারাপোভার। রাজনীতি করতে গেলে এর পেছনে প্রচুর সময় দিতে হয়। তাই রাজনীতির পাশাপাশি টেনিস খেলা চালিয়ে যাওয়াটা সহজ হবে না বলে মনে করেন শারাপোভা, ‘একই সময়ে দুটি কাজ করা খুবই কঠিন। কিন্তু রাজনীতি করার খুব ইচ্ছা থাকলে অবশ্যই তা তার ব্যক্তিগত অভিরুচি।’ ওয়েবসাইট।লাউড্রপের পদত্যাগ২০০৯-১০ মৌসুমে কোচের দায়িত্ব নিয়েছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মায়োর্কার। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই গতকাল ইস্তফা দিলেন মাইকেল লাউড্রপ। ক্লাবের দলবদল নীতি নিয়ে খুব হতাশ ছিলেন ডেনমার্কের সাবেক এই ফুটবলার। দলে স্ট্রাইকারের অভাব বোধ করছিলেন, এ নিয়ে ক্লাবের পরিচালনা পর্ষদের সঙ্গে দ্বন্দ্বেও জড়িয়ে পড়েন। এর পরই এই পদত্যাগ। অবশ্য তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের। ওয়েবসাইট।মধুর সমস্যাদূরপাল্লার দৌড়ে কেনিয়ার দৌড়বিদেরা বরাবরই ভালো। কিন্তু এই ‘ভালো’ মধুর একটা সমস্যায় ফেলেছে সে দেশের অ্যাথলেটিকস কর্তৃপক্ষকে। লন্ডন অলিম্পিকের ম্যারাথন দল নির্বাচনী পরীক্ষায় ‘পাস নম্বর’ পেয়েছেন সে দেশের ৫০ জন মহিলা এবং ১৫০ জন পুরুষ প্রতিযোগী। কিন্তু অলিম্পিকে পুরুষ ও মহিলা ম্যারাথনে তারা প্রতিযোগী পাঠাতে পারবে মাত্র তিনজন করে। এই সমস্যা উতরাতে একটা উপায়ও ঠিক করে ফেলেছে অ্যাথলেটিকস কেনিয়া। ‘সেরা সাফল্যের জন্য দল নির্বাচনে প্রতিযোগীদের র্যাঙ্কিং, পারফরম্যান্স এবং ধারাবাহিকতা বিবেচনায় নেব আমরা’—বলেছেন সংস্থার সচিব ডেভিড ওকেয়ো। এএফপি।