টু ক রো খ ব র
বায়ার্ন বার্সা নয়এ পর্যন্ত মাত্র একটি গোল খেয়েছে তারা। লিগে সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। ভিয়ারিয়াল, ম্যান সিটির বিপক্ষে জিতে চ্যাম্পিয়নস লিগেও নিজেদের গ্রুপে শীর্ষে। বায়ার্ন মিউনিখ এ মৌসুমে পুরোপুরিই বদলে যাওয়া এক দল। গণমাধ্যমে প্রশংসার ফুলঝুরি। তাই বলে বার্সেলোনার সঙ্গে তাদের তুলনা? জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার স্পষ্টই বললেন, বায়ার্ন বার্সেলোনার মতো একই মানের নয়। বায়ার্নের সাবেক অধিনায়ক এবং কোচ বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি দুর্দান্ত এক ক্লাব, বুন্দেসলিগার অনেক দলের চেয়ে শক্তিশালীই, তবু ভুললে চলবে না যে, তারা রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো গ্রেট দল নয়। নিশ্চিতভাবে বায়ার্নও বার্সেলোনার পর্যায়ের নয়।’ ওয়েবসাইট।মরিনহোকে টোপহোসে মরিনহোকে আগেও একবার প্রস্তাব দিয়েছে আনঝি মাখাচকালা। কিন্তু রিয়াল মাদ্রিদ কোচ ‘না’ করে দিয়েছেন। আবারও খবর, রিয়ালের পর্তুগিজ কোচকে নাকি আবারও প্রস্তাব দিতে যাচ্ছে রাশিয়ার নব্য ধনী ক্লাবটি। বিষয়টি যখন মরিনহোকে পাওয়ার, মোটা অঙ্ক তো ঢালতেই হবে। আনঝিতে যোগ দিয়ে স্যামুয়েল ইতো হয়ে গেছেন বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া ফুটবলার। প্রস্তাবে সম্মত হলে মরিনহোও হবেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচ, বার্ষিক বেতন ৩ কোটি ইউরো! আনঝির সম্ভাব্য কোচের তালিকায় ফ্যাবিও ক্যাপেলো এবং গাস হিডিঙ্কও আছেন বলে শোনা যাচ্ছে। ওয়েবসাইট।এবার ফ্যাব্রিগাসএবার সেস ফ্যাব্রিগাসকেও হারাল বার্সেলোনা। চোট-জর্জরিত ক্লাবটির সমস্যা আরও বাড়িয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই মিডফিল্ডার। গতকাল অনুশীলনের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ফ্যাব্রিগাস সঙ্গী হয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা, আলেক্সিস সানচেজ ও ইব্রাহিম আফেলাইয়ের। শুধু বার্সা নয় স্পেনের জাতীয় দলও মিস করবে তাঁকে। আগামী দুই সপ্তাহে চেক প্রজাতন্ত্র ও স্কটল্যান্ডের সঙ্গে ইউরো বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ স্পোর্টিং গিজনের সঙ্গে লা লিগার ম্যাচ বার্সেলোনার। তবে বার্সা-সমর্থকদের জন্য একটিই সুখবর—অনুশীলনে ফিরেছেন ইনিয়েস্তা। দুঃসংবাদ আছে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদেরও। চোটের কারণে আজ এসপানিওলের সঙ্গে না-ও খেলতে পারেন ফর্মে থাকা স্ট্রাইকার করিম বেনজেমা। রয়টার্স।নিষিদ্ধ মিয়ানমারএএফসি আগেই ২৮ হাজার ডলার জরিমানা করেছে। এককাঠি এগিয়ে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বেও মিয়ানমারকে নিষিদ্ধ করল ফিফা। মানে ২০১৪-এর সঙ্গে মিয়ানমারের ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বও খেলা হবে না। দর্শক কেলেঙ্কারির চড়া মূল্যই দিতে হচ্ছে মিয়ানমার ফুটবল ফেডারেশনকে। গত জুলাইয়ে ইয়াঙ্গুনে ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ওমান ২-০ গোলে এগিয়ে যায়, এরপর একটি পেনাল্টির সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বাগতিক সমর্থকেরা জাপানি রেফারি রিউজি সাতো, ওমানের কোচ ও খেলোয়াড়দের লক্ষ্য করে পাথর-বোতল ছুড়ে মারে। রেফারি বিরতির আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। পরে ফিফা ওমানকে ২-০ গোলে জয়ী ঘোষণা করে। ওয়েবসাইট।