টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিনহোর শাস্তিসমালোচনা সইতে হয়েছে অনেক। এবার শাস্তিও পেলেন। দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হোসে মরিনহো। গত আগস্টে স্প্যানিশ সুপার কাপের ম্যাচে বার্সেলোনার সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে খোঁচা মেরেছিলেন রিয়াল কোচ। এ কারণেই কাল এই শাস্তি দিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ভিলানোভাও এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। মরিনহো-ভিলানোভা দুজনকে ৬০০ ইউরো জরিমানাও করা হয়েছে। পাশাপাশি রিয়ালকে ১৮০ এবং বার্সাকে জরিমানা করা হয়েছে ৯০ ইউরো। এই নিষেধাজ্ঞা শুধু স্প্যানিশ সুপার কাপে কার্যকর হবে। রয়টার্স।এবার ফার্ডিনান্ড?ডেভিড বেকহাম, থিয়েরি অঁরির পর মেজর লিগ সকারে (এমএলএস) এবার নাম লেখাবেন রিও ফার্ডিনান্ড? ইংলিশ এই ফুটবলারকে দলে টানতে মরিয়া এমএলএসের দল শিকাগো ফায়ার। এই মৌসুম শেষেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হবে ৩৩ বছর বয়সী ফার্ডিনান্ডের। গত তিন মৌসুম ইনজুরির সঙ্গে লড়াই করা ফার্ডিনান্ডের সঙ্গে ম্যানইউ চুক্তি নবায়ন না করলে নতুন ঠিকানা খুঁজতে হবে তাঁকে। সে ক্ষেত্রে শিকাগো ফায়ারই হতে পারে তাঁর সম্ভাব্য ঠিকানা। ফার্ডিনান্ডকে পেতে সপ্তাহে ১ লাখ ২০ হাজার পাউন্ড পারিশ্রমিক দিতে রাজি শিকাগো। ওয়েবসাইট।এরিকসনের বিশ্বাসসাত ম্যাচে আর্সেনালের পয়েন্ট মাত্র ৭। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১৫তম অবস্থানে থাকা দলটির সমর্থকেরা ভীষণ ক্ষুব্ধ কোচ আর্সেন ওয়েঙ্গারের ওপর। এই দুঃসময়েও কোচ ওয়েঙ্গারের ওপর অটুট আস্থা ইংল্যান্ড ফুটবল দলের সাবেক কোচ সভেন-গোরান এরিকসনের। শুধু তা-ই নয়, এরিকসনের বিশ্বাস, ওয়েঙ্গারের হাতে পড়লে ইংল্যান্ড জাতীয় দল আরও ভালো করবে, ‘(ক্যাপেলোর উত্তরসূরি হিসেবে) সবাই হ্যারি রেডন্যাপের কথা বলছে। কিন্তু আমার বিশ্বাস, এফএ ওয়েঙ্গারকে নিয়োগ দিলে জনগণ সেটা মেনে নেবে।’ ২০১২ ইউরোর পর এফএর সঙ্গে আর চুক্তি করবে না বলে জানিয়ে দিয়েছেন ফ্যাবিও ক্যাপেলো। ওয়েবসাইট।সিটির আয়খেলোয়াড় কিনতে বস্তায় বস্তায় টাকা খরচ করেছে তারা—এ পর্যন্ত বললেই বুঝে নিতে পারেন ম্যানচেস্টার সিটির কথা বলা হচ্ছে। শুধু ব্যয়ই নয়, বড় অঙ্কের আয়ও করতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ক্লাব। ১১২ মিলিয়ন পাউন্ড খরচ করে ক্লাবের যে স্টেডিয়াম গড়ে উঠেছে, সেটির নামস্বত্ব ১০ বছরের জন্য ইতিহাদ এয়ারওয়েজের কাছে বিক্রি করা হচ্ছে। স্টেডিয়ামের নাম ব্যবহারের জন্য স্থানীয় কাউন্সিলকে দিতে হবে বছরে ২ মিলিয়ন ডলার করে। আর বছরে ইতিহাদ এয়ারওয়েজের কাছে সিটি পাচ্ছে ৩৫ মিলিয়ন ডলার! ওয়েবসাইট।