টু ক রো খ ব র
জহির আব্বাসের আগ্রহপাকিস্তান ক্রিকেট দলের কোচ হতে চেয়েছিলেন। কিন্তু হতে পারেননি। তা হোক, নতুন কোচ নিয়োগ কমিটির সদস্য হয়েছেন জহির আব্বাস। তবে এতে খুশি নন পাকিস্তানের এই ক্রিকেট গ্রেট। তাঁর লক্ষ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবির) চেয়ারম্যান পদ, ‘অবশ্যই বোর্ডের নতুন চেয়ারম্যান হতে চাই আমি। অবশ্য এখনো কোনো প্রস্তাব পাইনি।’ পিসিবির চেয়ারম্যান হিসেবে গত শনিবার শেষ হয়েছে ইজাজ বাটের মেয়াদ। তবে নতুন চেয়ারম্যান না হওয়া পর্যন্ত বাটই বোর্ড প্রধান হিসেবে কাজ করে যাবেন। ওয়েবসাইট।সবচেয়ে দ্রুতগতিরগত বিশ্বকাপ ফুটবল হয়েছিল জাবুলানি বলে। এই বল ছিল খুবই দ্রুতগতির। কিন্তু জাবুলানির চেয়েও গতিময় নতুন বল বানিয়েছে অ্যাডিডাস। এই বলেই হবে ২০১২ ইউরো ফাইনাল। জার্মানির ক্রীড়া সরঞ্জামাদি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের দাবি, এই বলের গতি-প্রকৃতি বোঝা কঠিন হবে গোলরক্ষকদের জন্য। ‘বল অবশ্যই দ্রুতগতির হবে। আশা করছি, আগামী বছর পোল্যান্ড ও ইউক্রেনে অনুষ্ঠেয় (ইউরো) টুর্নামেন্টে অনেক বেশি গোল দেখতে পাব আমরা’—বলছেন অ্যাডিডাসের প্রধান নির্বাহী হারবার্ট হাইনার। রয়টার্স।লক্ষ্য এবার নেইমারও!বড় বড় তারকার পেছনে ছুটছে আনঝি মাখাচকালা। রুশ এই ক্লাবের খেলোয়াড় কাম কোচ রবার্তো কার্লোস জানিয়ে দিলেন তাঁদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ফ্রান্সের ক্যানাল প্লাস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের সাবেক জানিয়েছেন, নিকোলাস অ্যানেলকা, রবিন ফন পার্সি ও নেইমারকে দলে আনার কথা ভাবছে মাখাচকালা। আনঝির মালিক ধনকুবের সুলেমান কেরিমভ ‘যা চান তা করতে পারেন’ ইঙ্গিত দিয়ে কার্লোসের কথা, ‘আমরা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো দল হতে চাই।’ ওয়েবসাইট।