টু ক রো খ ব র
তেভেজকে না!ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকারের দিকে চোখ ছিল জুভেন্টাসের। জুভদের আগ্রহ ছিল বলেও জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে ক্লাবের সাবেক মহাপরিচালক লুসিয়ানো মোগি তেভেজের মতো একজন ঝামেলার খেলোয়াড়কে দলে না নেওয়ারই পরামর্শ দিয়েছিলেন। ‘জুভেন্টাস নতুন করে গুছিয়ে নিতে শুরু করেছে। এ অবস্থায় জানুয়ারিতে তেভেজের মতো একজন ড্রেসিংরুমের শৃঙ্খলাভঙ্গকারীকে দলে নিলে বিপর্যয়ই ডেকে আনা হবে’—একটি কলামে লিখেছেন মোগি। এদিকে প্যারিস সেন্ট জার্মেই কর্তৃপক্ষ নাকি বেকহামকে দলে নেওয়ার আরও কাছে পৌঁছে গেছে। এএফপি, ওয়েবসাইট। আরেক মৌসুমবয়স হয়ে গেছে ৩৭। এর মধ্যে আবার ব্যক্তিজীবন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন। অনেকেই ভেবেছিলেন এই মৌসুম শেষেই ফুটবলকে বিদায় জানাবেন রায়ান গিগস। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তারকা জানিয়ে দিয়েছেন, লাল জার্সি গায়ে খেলতে পারেন আরও একটা মৌসুম। ম্যানইউর হয়ে ৯০০ ম্যাচ খেলার মাইলফলকের দিকে এগিয়ে চলা গিগস বলেছেন, ‘বড়দিনের পর ফার্গুসনের অফিসে যাব। তখনই তাঁর সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করব।’ ওয়েবসাইট। অনুশীলনে টেন্ডুলকারপায়ের আঙুলে চোট থাকায় ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ভারতীয় দলে নেই শচীন টেন্ডুলকার। একই কারণে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগে খেলা হয়নি। তবে মাঠে ফেরার জন্য উদ্গ্রীব আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক। এরই মধ্যে হালকা অনুশীলন শুরু করে দিয়েছেন। মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা টেনিস কমপ্লেক্সে পরশু অনুশীলনেও দেখা গেছে তাঁকে। নভেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেই ফিরতে চান টেন্ডুলকার। ওয়েবসাইট।