টু ক রো খ ব র
বেকহাম-গিগস জুটি!ম্যানচেস্টার ইউনাইটেডে কাঁধ মিলিয়ে খেলেছেন প্রায় ১০ বছর। ২০০৩ সালে বেকহাম ম্যানইউ ছেড়ে যোগ দেন রিয়াল মাদ্রিদে। দুজনেই এখনো পেশাদার ফুটবল চালিয়ে গেলেও সেই থেকে ডেভিড বেকহাম ও রায়ান গিগস যেন দুই মেরুর মানুষ! কিন্তু আবার তাঁরা খেলতে পারেন জুটি বেঁধে। না, এলএ গ্যালাক্সি ছেড়ে বেকহাম ম্যানইউতে কিংবা গিগস বেকহামের গ্যালাক্সিতে যোগ দিচ্ছেন না। জুটি বেঁধে তাঁরা খেলতে পারেন গ্রেট ব্রিটেন দলের হয়ে আগামী অলিম্পিকে। ব্রিটেনের অলিম্পিক দলের নতুন কোচ স্টুয়ার্ট পিয়ার্সই দলে বেকহাম ও গিগসকে নেওয়ার পরিকল্পনা করছেন। ওয়েবসাইট।গেইলের সেঞ্চুরিদলে নেই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ক্রিস গেইল-ডোয়াইন ব্রাভোকে ছিটকে ফেলেছে কেন্দ্রীয় চুক্তি থেকেও। গেইলও বোর্ড কর্তাদের কাছে দ্রুতই একটা সতর্কবার্তা পাঠালেন ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি করে। পরশু ওয়েস্ট ইন্ডিজের আঞ্চলিক সুপার-৫০ ক্রিকেটে কম্বাইন্ড ক্যাম্পাস অ্যান্ড কলেজের (সিসিসি) বিপক্ষে সেঞ্চুরি করেছেন গেইল, যথারীতি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে। এভারেস্টে ‘বি’ গ্রুপের ম্যাচে তাঁর দল জ্যামাইকাও জিতেছে ১৩৪ রানের বড় ব্যবধানে। নির্ধারিত ৩৭ ওভারের ম্যাচে গেইলের স্ট্রোকসমৃদ্ধ ১৪৭ রানের ইনিংসের সুবাদে জ্যামাইকা করে ৩ উইকেটে ২৫৯ রান। গেইলের ১১০ বলের ইনিংসটিতে ছিল ১১ চার, ৮ ছক্কা। তৃতীয় উইকেটে জেভিয়ার মার্শালের সঙ্গে গড়েন ১৭৪ রানের জুটি। ওয়েবসাইট।ইন্টার-এলার্জি!ইংল্যান্ড-পর্ব শেষে ফ্যাবিও ক্যাপেলো কোথায় যাবেন? ইন্টার মিলানেই? না, কখনোই নয়—সম্ভাবনায় একেবারেই জল ঢেলে দিলেন ক্যাপেলো নিজেই। অন্য যেকোনো ক্লাবে যেতে রাজি এই ইতালিয়ান কোচ, কিন্তু ইন্টার মিলানে নয়। ক্যাপেলোর ইন্টার-এলার্জি নতুন নয়, সেই খেলোয়াড়ি জীবন থেকে। সেটাই বললেন, ‘এমন অনেক ক্লাব আছে, যেখানে আপনি যেতে পারবেন না। আমার যখন ১৮ বছর বয়স, হেলেনিও হেরেরা অ্যাঞ্জেলো মোরাত্তিকে বলেছিল আমার সঙ্গে চুক্তি করতে। কিন্তু আমার সাবেক ক্লাব স্পালের সভাপতি না করে দিয়েছিল।’ ওয়েবসাইট। মোত্তার মেসি-ভাবনাবার্সেলোনা যদি কখনো ছাড়েন, তবে কোথায় যাবেন? এ প্রশ্নটির উত্তরে খুব নরমভাবেই লিওনেল মেসি উত্তর দেন—বার্সেলোনা ছাড়ার কথা কখনোই ভাবি না। তবু যদি ছাড়েন, তাহলে? মেসি না বললেও থিয়াগো মোত্তা জানেন! ‘মেসি যদি কখনো বার্সেলোনা ছাড়ে, তাহলে ইন্টার মিলানই তার প্রথম পছন্দ’—বলেছেন ইন্টার মিলান মিডফিল্ডার। মেসির সঙ্গে টানা ছয় মৌসুম খেলেছেন বার্সেলোনায়, তা থেকেই মোত্তা জানেন, ইতালি জায়গাটা মেসির কত পছন্দের। আর জানেন, ইন্টার মিলানও ভালো লাগে মেসির। মোত্তা জানেন আরেকটি ব্যাপারও, ‘এখনো সে (মেসি) তরুণ। কখনো পরিবর্তন করার সময় তার আসতেই পারে।’ ওয়েবসাইট।