টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল্ডকোস্টের জয়অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট শহরে হবে ২০১৮ সালের কমনওয়েলথ গেমস। প্রার্থিতায় ছিল শ্রীলঙ্কার হাম্বানটোটাও। কিন্তু কমনওয়েলথ গেমস ফেডারেশনের সদস্যদের ভোটাভুটিতে ২০১৮ গেমসের ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে গোল্ডকোস্ট। এই শহরের পক্ষে ভোট পড়ে ৪৩টি। হাম্বানটোটা পেয়েছে ২৭ ভোট। ২০১৮ সালেরটি হবে অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ গেমসের পঞ্চম আসর। এর আগে সিডনি (১৯৩৮), পার্থ (১৯৬২), ব্রিসবেন (১৯৮২) এবং মেলবোর্ন (২০০৬) আয়োজক হয়েছিল কমনওয়েলথ গেমসের। এএফপি।রোবেনের দুঃসময়দুঃসময় আর কাকে বলে! কুঁচকিতে অস্ত্রোপচার করানোর পর আরিয়েন রোবেন মাত্রই ফিরেছিলেন অনুশীলনে। লক্ষ্য ছিল লিগ চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ১৯ নভেম্বরের ম্যাচটি খেলবেন। কিন্তু অনুশীলনে ফেরার ২৪ ঘণ্টা না পেরোতেই আবার কুঁচকির ইনজুরিতে পড়লেন বায়ার্ন মিউনিখের ডাচ তারকা। কলারবোন ভেঙে ফেলায় এমনিতেই দলের বাইরে বায়ার্নের তারকা বাস্তিয়ান শোয়েনস্টাইগার। তিন ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে পারবেন না দলের ইউক্রেনিয়ান মিডফিল্ডার আনাতোলি তিমোশচুক। এর ওপর রোবেনের নতুন ইনজুরি বিপাকেই ফেলেছে বায়ার্নকে। ওয়েবসাইট।সিটির অপেক্ষানা জানিয়ে আর্জেন্টিনায় ফিরে যাওয়ার পর কার্লোস তেভেজ আর ক্লাবের সঙ্গে যোগাযোগই করেননি। এমনই দাবি ম্যানচেস্টার সিটির। চেষ্টা করেও ক্লাব কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারছেন না আর্জেন্টাইন স্ট্রাইকারের সঙ্গে। ক্ষুব্ধ ক্লাব কর্তৃপক্ষ আগামীকালের মধ্যেই রিপোর্ট করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে তেভেজকে। এতে ব্যর্থ হলে মিউনিখ-কাণ্ডে শাস্তি পাওয়া তেভেজকে আবারও বড় শাস্তির মুখোমুখি হতে হবে, এটা অনুমেয়ই। ওয়েবসাইট।