টু ক রো খ ব র
ইতোদের ধর্মঘটবকেয়া পারিশ্রমিক আদায়ে ধর্মঘটে নেমেছে স্যামুয়েল ইতোদের দল ক্যামেরুন। গতকাল আলজেরিয়ার সঙ্গে ক্যামেরুনের একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু তা হতে দিল না ক্যামেরুনিয়ান ফুটবলারদের ধর্মঘট। গত সপ্তাহে মরক্কোয় চার জাতি টুর্নামেন্ট খেলার জন্য প্রতিশ্রুত উপস্থিতি ভাতা না দেওয়ায় তাঁদের এই আন্দোলন বলে এক বিবৃতিতে জানিয়েছেন ধর্মঘটি ফুটবলাররা। রয়টার্স।আমিরের জেল বদলআদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর পশ্চিম লন্ডনের ফেল্টহাম কিশোর অপরাধ কেন্দ্রে ছিলেন মোহাম্মদ আমির। সেখান থেকে তাঁকে বেশি সুযোগ-সুবিধাসংবলিত ডরসেটের পোর্টল্যান্ড কারাগারে স্থানান্তর করা হয়েছে। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান জানিয়েছে, ‘আমিরের মতো উঠতি ক্রীড়াতারকার জন্য ফেল্টহাম একটা কঠিন জায়গা। সেখান থেকে বেরোতে পেরে খুশি হবেন আমির। আর ফেল্টহামের তুলনায় পোর্টল্যান্ড খুবই ভালো জায়গা।’ ওয়েবসাইট।লেবাননের অঘটনবিশ্বকাপ ফুটবল বাছাইপর্বে কাল বৈরুতে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে লেবানন। এশিয়ার ফুটবলের অন্যতম পরাশক্তিকে হতভম্ব করে পাওয়া এই জয়ে বাছাইপর্বের চতুর্থ রাউন্ডে ওঠার প্রায় দ্বারপ্রান্তে লেবানন। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়া কুয়েতের কাছে না হারলেই নিশ্চিত তাদের পরের রাউন্ডে উত্তরণ। পাঁচ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান ১০, কুয়েতের ৮। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশকে হারিয়েই তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছিল লেবানন। রয়টার্স।দ্রগবা মিলানে?হূৎপিণ্ডে অস্ত্রোপচারের কারণে এ মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না এসি মিলান স্ট্রাইকার আন্তোনিও কাসানোর। তাঁর অনুপস্থিতিতে নতুন স্ট্রাইকার খুঁজছে মিলান। দলটির সাবেক কোচ বলেই হয়তো মিলানের জন্য এ ব্যাপারে ভালো একটা পরামর্শ দিলেন কার্লো আনচেলত্তি। তিন বছর চেলসির দায়িত্বে থাকা এই ইতালিয়ান মনে করেন, চেলসি থেকে দিদিয়ের দ্রগবা এবং নিকোলাস আনেলকাকে আনলে ভালো করবে মিলান। ওয়েবসাইট।