টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলানের রবিনহোএসি মিলানে আরও একটা দশক কাটাতে চান রবিনহো। ক্লাবটির ব্রাজিলিয়ান স্ট্রাইকারের ইচ্ছা, খেলোয়াড়ি জীবনের বাকি সময়টা তিনি কাটিয়ে দেবেন মিলানে। ২০০৫ সালে সান্তোস ছেড়ে রিয়ালে এবং ২০০৮ সালে রিয়াল ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেও দুই ক্লাবের কোনোখানেই মন টেকাতে পারেননি রবিনহো। কিন্তু মিলান সম্পর্কে বলছেন, ‘মিলানের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পেরে আমি আনন্দিত। সত্যিই এখানে সুখে আছি আমি। কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানেন, কীভাবে আমার কাছ থেকে সেরাটা বের করবেন। আমরা খেলি যত বেশি সম্ভব গোল করতে পারি সেটি ভেবে। আরও ১০ বছর এখানে থাকতে চাই আমি।’ ওয়েবসাইট।আপিলের শুনানিআগামী বুধবার শুরু হবে সালমান বাট, মোহাম্মদ আমিরের আপিলের শুনানি। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতের রায়ে যে শাস্তি হয়েছে, তা কমিয়ে আনার লক্ষ্যেই আপিল করেছিলেন বাট ও আমির। তাঁদের আপিলের পরিপ্রেক্ষিতেই এই শুনানি গ্রহণ করবেন লর্ডসের প্রধান বিচারপতি। আদালত বাট, আমির ও আসিফকে যথাক্রমে ৩০, ১২ এবং ৬ মাসের কারাদণ্ড দেন। ওয়েবসাইট।নিষিদ্ধ হুইডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন লিয়াও হুই। ২৪ বছর বয়সী চীনের এই ভারোত্তোলক বেইজিং অলিম্পিকে ভারোত্তোলনের ৬৯ কেজি ক্যাটাগরিতে সোনা জিতেছিলেন। চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০০৯ ও ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। শেষেরটিতে আবার জার্কে গড়েছিলেন বিশ্ব রেকর্ড। কিন্তু গত বছর নেওয়া মূত্রনমুনায় ধরা পড়েছে ‘নিষিদ্ধ বস্তু’ নিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ভারোত্তোলক ফেডারেশন ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে নিষিদ্ধ করেছে। ফলে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা তো হারাচ্ছেনই, রেকর্ড বই থেকে মুছে যাচ্ছে তাঁর রেকর্ডটিও। ওয়েবসাইট।