টু ক রো খ ব র
আট মাস পরকরিন্থিয়ানসে আট মাস পর প্রথম গোলের দেখা পেলেন ব্রাজিলের সাবেক স্ট্রাইকার আদ্রিয়ানো। তাঁর ৮৯ মিনিটের গোলেই ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে করিন্থিয়ানস ২-১-এ হারিয়েছে অ্যাটলেটিকো মিনেইরোকে। গত মার্চে এই ক্লাবে যোগ দেওয়ার পর চোট এবং ফিটনেস সমস্যায় আদ্রিয়ানো খেলেছেনই মাত্র চার ম্যাচ। রয়টার্স।জিম্বাবুয়ের টি-২০তে গেইলওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের দরজা না খুলুক, ক্রিস গেইলের মাঠে নামার পথ বন্ধ থাকছে না। নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে তো খেলছেনই, ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক খেলবেন জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটেও। ২৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর—১০ দিনের টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে গেইল খেলবেন মাতাবেলেল্যান্ড টাস্কার্সের হয়ে। ‘আমি একজন ক্রিকেটার এবং আমি খেলতে চাই। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতেই আমার ভালো লাগবে। কিন্তু সেটা যখন সম্ভব হচ্ছে না, তখন আমি আমার সময়টা যথাযথ কাজে লাগাতে চাই’ —জিম্বাবুয়ের টুর্নামেন্টটিতে খেলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন গেইল। রয়টার্স। রোনালদোর দানবিশ্বের সবচেয়ে দামি ফুটবলারটি তাঁর ভুবন ভোলানো ফুটবলে শুধু রাশি রাশি টাকাই কামান না, দাতব্য কাজে ব্যয়ও করেন। এই তো সেদিন তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের দাতব্য ফাউন্ডেশনে দান করেছেন নিজের জুতা। যা নিলামে বিক্রি করে পাওয়া ২৪০০ ইউরো দান করা হয়েছে গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত ফিলিস্তিনের গাজার কিছু স্কুলের অর্থায়নে। ওয়েবসাইট।