টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও বায়ার্ন!নতুন মৌসুম এখনো শুরুই হয়নি। অথচ এখনই প্রায় বলে দেওয়া যাচ্ছে একটা কুইজের উত্তর, এই মৌসুমেও বুন্দেসলিগার শিরোপা জিতবে বায়ার্ন মিউনিখ! বুন্দেসলিগার ১৮ দলের ১৬ দলের কোচই যে বিশ্বাস করেন, এই মৌসুমেও শিরোপা জিতবে বায়ার্ন। শুধু ভের্ডার ব্রেমেনের কোচ টমাস স্কাফ ও কাইসারস্লাটার্নের কোচ মার্কো কুর্জের বিশ্বাস, শিরোপা যাবে অন্য ক্লাবে। কুর্জের আঙুল ভের্ডার ব্রেমেনের দিকে। আর স্কাফ বলেছেন কয়েকজন প্রার্থীর কথা। শনিবার জার্মান সুপার কাপে বায়ার্নের কাছে শালকে জিরো ফোর হেরেছে দুই গোলে। এই হারের পর ১৬ কোচের প্রতিনিধি হয়েই যেন শালকে কোচ ফেলিক্স মাগাথ বলে দিলেন, ‘বায়ার্নই ফেবারিট। কারণ সেরা দলটাই তাদের।’ গত মৌসুমসহ রেকর্ড ২২ বার বুন্দেসলিগা জিতেছে বায়ার্ন। যার ৬টি শিরোপাই গত ১০ মৌসুমে। এএফপি।চ্যানেল নাইনের সঙ্গে লিসেদিনই জানা গেল সংগীতে রুজি খুঁজছেন ব্রেট লি। এবার জানা যাচ্ছে, বহুমুখী প্রতিভার অধিকারী অস্ট্রেলীয় ফাস্ট বোলার লি চুক্তি করতে যাচ্ছেন চ্যানেল ‘নাইনের’ সঙ্গে। লির প্রত্যাশা, আসন্ন অ্যাশেজ সিরিজের আগেই চুক্তিটা করে ফেলবেন। না, রিচি বেনো, শেন ওয়ার্নদের সঙ্গে ধারাভাষ্যকক্ষে বসে ক্রিকেট বিবরণী নয়, লাইফ-স্টাইলভিত্তিক অনুষ্ঠান করারই হয়তো সুযোগ পাবেন। চ্যানেলটির এক মুখপাত্র বলেছেন, ‘তাঁর মিডিয়া প্রোফাইলটা দারুণ। লির পক্ষে অনেক কিছুই করা সম্ভব। অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সঙ্গে সংযোগ তার থাকবে, তার মানে এই নয়, ধারাভাষ্যকক্ষে বসেই ওটা করতে হবে।’ চুক্তিটা হলে নাইনের দুর্দান্ত ক্রিকেট ধারাভাষ্য দল রিচি বেনো, মাইকেল স্ল্যাটার, ইয়ান চ্যাপেল, টনি গ্রেগ, শেন ওয়ার্ন, বিল লরি, ইয়ান হিলি, মার্ক টেলরদের সঙ্গে যোগ দেবেন লি। ক্রিকেট, সংগীত তো আছেই। লির ম্যানেজার নিল ম্যাক্সওয়েল বলেছেন, লি নাকি ফ্যাশন, স্বাস্থ্য, মাছ ধরা—অনেক বিষয়েই অবদান রাখতে চান। লির মধ্যে তাহলে সব্যসাচী এক টিভি ব্যক্তিত্বেরই সন্ধান পেতে যাচ্ছে চ্যানেল নাইন! ওয়েবসাইট।অস্ট্রেলিয়ায় ওসিয়েকপূর্ব ঘোষণামতো বিশ্বকাপ শেষেই সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার ডাচ কোচ পিম ভারবিক। অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনও (এফএফএ) দ্রুতই পূরণ করে ফেলল ভারবিকের শূন্যস্থান। ১৯৯০ বিশ্বকাপজয়ী জার্মানির কোচ ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের সহকারী হোগার ওসিয়েককে দেওয়া হয়েছে নিয়োগ। ৬১ বছর বয়সী এই জার্মান কানাডাকে ২০০০-এ জিতিয়েছেন কনকাকাফ গোল্ডকাপ। জাপানি ক্লাব উরায়াওয়া রেড ডায়মন্ডকে ২০০৭ সালে জিতিয়েছেন এশিয়ান চ্যাম্পিয়নস লিগ। চুক্তি কত বছরের সেটা জানা যায়নি। তবে অস্ট্রেলিয়ার দায়িত্ব পেয়েই ভীষণ উত্তেজিত ওসিয়েক লক্ষ্যও স্থির করে ফেলেছেন—আগামী জানুয়ারিতে কাতারে অনুষ্ঠেয় এশিয়ান কাপ শিরোপা এবং ২০১৪ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট। এএফপি।