টু ক রো খ ব র
আটাশেই অবসরেহূদয়ের ‘দাবি’তেই হূদয়ের খেলাটির সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে হলো বিউ ক্যাসনকে। মাত্র আটাশেই ক্রিকেট ছাড়তে বাধ্য হলেন অস্ট্রেলিয়ার হয়ে ২০০৮ সালে একটি টেস্ট খেলা এই চায়নাম্যান বোলার। হূদ্যন্ত্রের জটিল সমস্যায় ভুগছেন। সমস্যটা নতুন নয়। ছোটবেলায় একবার অস্ত্রোপচারও হয়েছিল। এখন অবস্থা আরও খারাপ। চিকিৎসকেরা বলে দিয়েছেন, খেলা না ছাড়লে জীবন সংশয়ে পড়ে যাবে। এ কারণেই সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ৫৩টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা ক্যাসন। বিদায়বেলায় বললেন, ‘ক্রিকেট আমাকে এমন সব জায়গায় নিয়ে গেছে, যা শুধু স্বপ্নেই দেখতাম।’ ওয়েবসাইট।আজীবন নিষিদ্ধআজীবন নিষিদ্ধ হলেন স্টিভ মুলিংস। পরশু জ্যামাইকান স্প্রিন্টারকে আজীবন নিষিদ্ধ করল দেশটির তিন সদস্যবিশিষ্ট শৃঙ্খলা কমিটি। গত জুনে জ্যামাইকার জাতীয় ট্রায়ালে ১০০ মিটারে তৃতীয় হওয়ার পরই ডোপ পরীক্ষায় ধরা পড়েন। মূত্র নমুনায় শক্তিশালী ‘ডাই-ইউরেটিক’ পাওয়া যায়, যা পারফরম্যান্স-বর্ধক ড্রাগকে আড়াল করে রাখে। ২০০৪ সালেও ডোপ নেওয়ার অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থার নিয়ম, ডোপ নেওয়ার অপরাধে দ্বিতীয়বার নিষিদ্ধ হওয়া মানেই সেই নিষেধাজ্ঞা হবে আজীবন। এএফপি।দুজন নিহতপ্রিয় দলের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ইন্দোনেশিয়ার দুই ফুটবল-ভক্ত। পরশু ইন্দোনেশিয়ার জাকার্তায় সি গেমস ফুটবলের ফাইনালের আগে ঘটেছে এই দুর্ঘটনা। মাঠে ঢোকার মুখে হাজারো দর্শকের হুড়োহুড়ির মধ্যে পড়ে প্রাণ হারান দুজন। আহত আরও অনেকে। নিহত দুজনের পরনেই ছিল ইন্দোনেশিয়া জাতীয় দলের লাল-সাদা জার্সি। স্বাগতিক ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মধ্যে হয়েছিল ফাইনালটি। এএফপি।