টু ক রো খ ব র
বিশ্বকাপের মাসকট২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মাসকট কী? স্বাগতিক ব্রাজিলের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাতে ইন্টারনেটে মাসকট নির্বাচন প্রতিযোগিতার অভিনব প্রস্তাব করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলো। তাঁর প্রস্তাব অনুযায়ী মাসকট নির্বাচনে ব্রাজিলীয় লোকগাথার পরিচিত এক চরিত্র (সাসি), তোতা পাখি (ম্যাকাও) এবং এক মাংসাশী জন্তু (জাগুয়ার)—এই তিন বিকল্পের মধ্য থেকে একটি বাছাই করতে পারবেন ইন্টারনেট ব্যবহারকারীরা। ওয়েবসাইট।কুম্বলের পদত্যাগভারতের জাতীয় ক্রিকেট একাডেমির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন অনিল কুম্বলে। একাডেমির বৃহত্তর স্বার্থে বেশ কিছু প্রস্তাব দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। কিন্তু বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুম্বলের সে প্রস্তাব কখনোই আমলে নেয়নি। এ কারণেই পদত্যাগ, জানিয়েছেন কুম্বলে। ধারণা করা হচ্ছে, এখন কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হবেন সাবেক স্পিনার। ওয়েবসাইট।ওয়ার্ন সমাচাররান্না করতে গিয়ে শেন ওয়ার্নের হাতের আঙুল পুড়লেও অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগে তাঁর ফেরাটা পরিকল্পনা অনুযায়ীই হচ্ছে। কাল অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার নিজেই দিয়েছেন এই খবর। মেলবোর্ন স্টার্সের হয়ে আগামী শনিবার মাঠে নামার কথা ওয়ার্নের। সোমবার ওয়ার্ন টুইটারে জানিয়েছিলেন, ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তনটা পিছিয়ে যেতে পারে। কিন্তু সর্বশেষ জানিয়েছেন, শনিবার তাঁর মাঠে নামার সম্ভাবনা ৯৫ শতাংশ, ‘আশা করছি শনিবারের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।’ ওয়েবসাইট।