টু ক রো খ ব র
গার্দিওলাই বলছেন, রিয়াল ভালোসাত ম্যাচে তিন জয়, তিন ড্র, একটি হার। বললে হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবেন না, এই রেকর্ড বার্সেলোনার! হ্যাঁ, এই মৌসুমে লিগে প্রতিপক্ষের মাঠে এভাবেই হোঁচট খেয়েছে বার্সা। সবচেয়ে অবিশ্বাস্য, লিওনেল মেসির গোল-রেকর্ড। এই মৌসুমে তাঁর ১৭টি লিগ গোলের মাত্র একটি প্রতিপক্ষের মাঠে!যতই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিক, এই পরিসংখ্যানের দিকে চোখে আঙুল দিয়ে তাকাতে বাধ্য করছেন পেপ গার্দিওলা। শিরোপা লড়াইয়ের ব্যবধানটি পয়েন্টের দিক দিয়ে সামান্যই। তবে টানা চতুর্থ লিগ শিরোপা জিতে ক্রুইফের স্বপ্নের দলটির কীর্তি ছুঁতে চাইলে আরও ভালো খেলতে হবে। কারণ, গার্দিওলা স্বীকারই করে নিয়েছেন, এই মৌসুমে তাঁদের চেয়ে ভালো খেলছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এএফপি।ফিরলেন স্কোলসফিরে এলেন পল স্কোলস। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার অবসর ভেঙে আবার যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এবং এসেই ঢুকে গেছেন দলে। এফএ কাপের ম্যানচেস্টার ডার্বিতে কাল ইউনাইটেডের বদলি খেলোয়াড় হিসেবে মাঠেও নেমেছেন ৫৯ মিনিটে। শুধু এই ম্যাচের জন্যই নয়, স্কোলস থাকছেন এই মৌসুমের শেষ পর্যন্তই।গত মৌসুমে ম্যানইউকে রেকর্ড ১৯তম লিগ শিরোপা এনে দেওয়ার পরই অবসরে যান স্কোলস। এরপর যোগ দেন ম্যানইউর কোচিং স্টাফে। মাস সাতেক পরেই আবার কেন ফিরে এলেন সেই ব্যাখ্যায় পল বললেন, ‘এটা পরিষ্কার খেলা ছাড়ার পর থেকেই এটাকে মিস করছিলাম।’ রয়টার্স।শাস্তি কমল ইতোরস্যামুয়েল ইতোর শাস্তি কমাল ক্যামেরুন ফুটবল ফেডারেশন (ফেকাফুট)। ১৫ ম্যাচের বদলে ইতোকে এখন জাতীয় দলের বাইরে থাকতে হবে আট মাস। নিষেধাজ্ঞা শেষ হবে ৩১ আগস্ট। এর অর্থ চারবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলারকে এখন ৪টি ম্যাচ জাতীয় দলের বাইরে থাকতে হবে। পরশু ফেকাফুটের নির্বাহী কমিটি বৈঠকে বসেছিল ইতোর শাস্তি পুনর্বিবেচনার জন্য। গত নভেম্বরে ক্যামেরুন জাতীয় দলের খেলোয়াড়েরা ধর্মঘট করেছিলেন ইতোর নেতৃত্বে। এ কারণেই শাস্তি দেওয়া হয়েছিল তাঁকে। ওয়েবসাইট।