টু ক রো খ ব র
সিবান্দা বাদটেস্টে প্রত্যাবর্তনের পর এই প্রথম সফরে যাচ্ছে জিম্বাবুয়ে। নিউজিল্যান্ডে যাচ্ছে ১১ বছর পর! অনেক প্রতীক্ষিত এই সফরে দলে নেই ভুসি সিবান্দা। দেশের ক্রিকেট কর্তৃপক্ষের বিরুদ্ধে মন্তব্য করার শাস্তি হিসেবে নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছে এই ওপেনারকে। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে।জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, টিনোটেন্ডা মায়োয়ো, টাটেন্ডা টাইবু, ম্যালকম ওয়ালার, রেমন্ড প্রাইস, এলটন চিগুম্বুরা, রেগিস চাকাভা, স্টুয়ার্ট মাৎসিকেনেরি, ফস্টার মুতিজাওয়া, প্রসপার উতসেয়া, গ্রায়েম ক্রেমার, কিগান মেথ, কাইল জার্ভিস, ব্রায়ান ভিটরি ও সিঙ্গি মাসাকাদজা। ওয়েবসাইট।অ্যাঙ্গোলায় রিভালদোদেশের বাইরে খেলেছেন স্পেন, ইতালি, গ্রিসের বিভিন্ন ক্লাবে। সর্বশেষ উজবেকিস্তানের বানিয়দকরে খেলে ২০১১ সালের শুরুতে ফিরেছিলেন ব্রাজিলে। কিন্তু বছর না যেতেই গত ডিসেম্বরে সাও পাওলো যখন ‘না’ বলে দিল, মনে হচ্ছিল এবার বুঝি ইস্তফা দেবেন। ভুল। ৩৯ বছর বয়সী রিভালদো ছুটছেন নতুন ঠিকানার আশায়। এবার তাঁর গন্তব্য হতে পারে অ্যাঙ্গোলা। কোনো কোনো সংবাদমাধ্যমের দাবি, অ্যাঙ্গোলার ক্লাবটির সঙ্গে রিভালদোর চুক্তিও হয়ে গেছে। কিন্তু রিভালদো বলছেন, মধ্য আফ্রিকার দেশটির শীর্ষ লিগের দল কাবুসকোর্পের সঙ্গে চূড়ান্ত আলোচনার জন্য তিনি এখন অ্যাঙ্গোলায় যাচ্ছেন। কথাবার্তা মিলে গেলে নতুন চ্যালেঞ্জে খুশিই হবেন ৩৯ বছর বয়সী রিভালদো। ওয়েবসাইট।আবারও ব্যর্থ থর্পঅবসর ভেঙে পাঁচ বছর পর সাঁতার পুলে ফিরে এসেছিলেন ইয়ান থর্প। স্বপ্ন আগামী লন্ডন অলিম্পিকে অস্ট্রেলিয়া দলে জায়গা করে নেওয়া। আগামী মার্চে চূড়ান্ত হবে অস্ট্রেলিয়া অলিম্পিক সাঁতার দল। দ্রুতই এগিয়ে আসছে সেই সময়, কিন্তু নিজেকে ফিরে পাচ্ছেন না অলিম্পিকে পাঁচটি সোনাজয়ী থর্পেডো। ২৯ বছর বয়সী এই সাঁতারু অবসর থেকে ফিরে কালই প্রথম প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন নিজ দেশে। মেলবোর্নে ভিক্টোরিয়া রাজ্য সাঁতার চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ফ্রি স্টাইলের হিটেই বাদ পড়ে গেছেন। ৫১.০৫ সেকেন্ড সময় নিয়ে ১৩তম হয়েছেন থর্প। অথচ গত মাসে এই ইভেন্টেই ইতালিতে তাঁর সময় লেগেছিল ৫০.৮৪ সেকেন্ড। এএফপি।ফেঁসে যাচ্ছেন কানেরিয়াও!মারভিন ওয়েস্টফিল্ডের স্বীকারোক্তি চোখ খুলে দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ডের। স্পটফিক্সিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের ভিন্ন পথ নিয়েছে ইসিবি। নিয়ম অনুযায়ী কেউ অন্যায় কোনো প্রস্তাব পেলে সেটা দ্রুত বোর্ডকে জানানোর কথা। কিন্তু যারা নিয়মটা মানেনি, তাদের ৩০ এপ্রিল পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে কে কোথায় কী প্রস্তাব পেয়েছিল, ইংলিশ ক্রিকেটারদের নির্দেশ দেওয়া হয়েছে সেটা ইসিবিকে জানাতে। তাহলে ঠিক সময়ে না-জানানোর ফলে যে শাস্তি হতো, সেই শাস্তিটা আর দেওয়া হবে না। গত বছর মারভিনের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন এসেক্স-সতীর্থ দানিশ কানেরিয়া। পরে কানেরিয়াকে ছেড়ে দেয় পুলিশ। এখন আদালতে যেহেতু আরেকজন ব্যক্তির নাম আসছে, সেই ব্যক্তিটি কানেরিয়াই হতে পারেন বলে অনেকের অনুমান। এএফপি, ওয়েবসাইট।