টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন মিলিয়ানিচমিলিয়ান মিলিয়ানিচ আর নেই। যুগোস্লাভিয়ার সাবেক ফুটবল কোচ ৮১ বছর বয়সে পরশু চলে গেলেন না ফেরার দেশে। ১৯৭৪ ও ১৯৮২ বিশ্বকাপে যুগোস্লাভিয়ার জাতীয় দলের প্রধান কোচ ছিলেন মিলিয়ানিচ। ক্লাবপর্যায়ে কোচিং করিয়েছেন রেডস্টার বেলগ্রেড, রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ায়ও। ১৯৭৪-৭৫ মৌসুমে তাঁর কোচিংয়েই লা লিগার শিরোপা এবং লিগ কাপ জিতেছিল রিয়াল। স্প্যানিশ ফুটবলে এক মৌসুমে একই দলকে লিগ ও কাপ জেতানো তিনিই প্রথম বিদেশি কোচ। ওয়েবসাইট।দ্রগবার ৫০আইভরিকোস্টের হয়ে ৫০তম গোল করলেন দিদিয়ের দ্রগবা। শুধু তিনিই নন, আফ্রিকান নেশনস কাপ সামনে রেখে আবুধাবিতে তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করলেন দ্রগবার চেলসি সতীর্থ সলোমান কালুও। আর দুজনের গোলে আইভরিকোস্ট জিতেছে ২-০ ব্যবধানে। দ্রগবার গোলটি আসে পেনাল্টি থেকে। জাতীয় দলের হয়ে ৫০তম গোলটি তিনি দেখলেন ৭৮তম ম্যাচে। ওয়েবসাইট।‘ডোপপাপী’ আলেক্সান্ডারমাত্রই কদিন আগে জাতীয় দলে অভিষিক্ত আলেক্সান্ডার রিবকার এখনো বড় কোনো টুর্নামেন্টে খেলা হয়নি। মনে মনে প্রস্তুতি নিচ্ছিলেন জুন-জুলাইয়ে নিজের দেশে অনুষ্ঠেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলার। কিন্তু তাঁর সেই ইচ্ছা পূরণ না-ও হতে পারে। ডোপ টেস্টে ধরা পড়েছেন ইউক্রেনের এই গোলরক্ষক। ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত নিষেধাজ্ঞার খড়্গ এখন তাঁর মাথার ওপর। শাখতার দোনেৎস্কের ২৪ বছর বয়সী এই ফুটবলার গত নভেম্বরে যে মূত্রনমুনা দিয়েছিলেন, তাতে অতিমাত্রায় নিষিদ্ধ ডিউরেটিক ধরা পড়ে। এএফপি।