টু ক রো খ ব র
গ্যালাক্সির বেকহামপরিবারের দিকে তাকিয়েই প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তি করেননি ডেভিড বেকহাম। ক্যালিফোর্নিয়ায় অভ্যস্ত হয়ে যাওয়া পরিবারের ভালোটা ভেবেই হয়তো বেকহাম নতুন চুক্তি করেছেন লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সঙ্গেই। মেজর লিগ সকারের দলটিতে যোগ দিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক নিচ্ছেন মার্চে টরোন্টো এফসির বিপক্ষে প্লে-অফ ম্যাচ খেলার প্রস্তুতি। বেকহামকে নিয়ে কানাডায় শুরু হয়েছে নতুন উন্মাদনা। ওয়েবসাইট।রাশিয়া এগিয়ে!২০১৪ বিশ্বকাপ হবে ব্রাজিলে। রাশিয়ায় হবে তারও চার বছর পর, ২০১৮ সালে। কিন্তু ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার বলছেন, ব্রাজিলের চেয়ে রাশিয়ার প্রস্তুতিই ভালো! ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে খোদ ব্রাজিলিয়ানরাই শঙ্কিত। ফিফা সভাপতি যেন শঙ্কাটা আরও বাড়িয়ে দিচ্ছেন, ‘আমি বলতে পারি, রাশিয়ায় আমরা অনেক দূরে এগিয়ে। এমনকি, এখানকার চেয়ে ব্রাজিলেই সমস্যা বেশি।’ তবে ব্ল্যাটার ব্রাজিলকে নিয়ে আশা হারাচ্ছেন না। এদিকে ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলো বলছেন, বিশ্বকাপ নিয়ে ফিফার সঙ্গে তাদের লড়াই নেই! রয়টার্স।পুনেতেই সৌরভগত আইপিএলে পুনে ওয়ারিয়র্সে খেলেছিলেন চোট পাওয়া আশিস নেহরার বদলি হিসেবে। সৌরভ গাঙ্গুলীকে চার লাখ ডলারে এবারও রেখে দিচ্ছে পুনে। বরং দায়িত্ব বেড়েছে আরও, খেলবেন তো বটেই, এবার তিনি দলের মেন্টরও। জিওফ মার্শ শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পরও তাই কোনো প্রধান কোচ নিয়োগ দিচ্ছে না পুনে। তবে বোলিং কোচ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ডকে। ওয়েবসাইট।