টু ক রো খ ব র
গুয়াদালাহারায় ক্রুইফ১৩ ম্যাচে কোনো জয় নেই শিভাস গুয়াদালাহারার। গত বুধবার কোপা লিবার্তাদোরেসে তারা আর্জেন্টিনার ক্লাব ভেলেজ সার্সফিল্ডের কাছে হেরেছে ৩-০ গোলে। দলের পারফরম্যান্স নিয়ে যখন হতাশ সমর্থকেরা, তখনই ক্লাব কর্তৃপক্ষ জানাল খবরটি। ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফকে পরামর্শক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন তাঁরা। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও ম্যানেজার হিসেবে বিবেচিত ক্রুইফ সম্প্রতি আয়াক্সের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন। ওয়েবসাইট।অ্যালেক্সিসের শিক্ষানতুন পরিবেশ আর চোট—দুই মিলিয়ে শুরুতে একটু সময় নিয়েছিলেন। কিন্তু ঠিকই নিজেকে মেলে ধরে অ্যালেক্সিস সানচেজ এখন বার্সার প্রথম একাদশের অপরিহার্য সদস্য। তাঁর এই উন্নতির রহস্য কী? মেক্সিকান অ্যালেক্সিস নাম করলেন মেসির, ‘ম্যাচের প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ, ম্যাচে কখনো হাল ছাড়তে নেই এবং খেলায় সব সময় উন্নতি করে যেতে হবে এটা মেসিই শিখিয়েছে আমাকে।’ বার্সেলোনার সর্বশেষ ম্যাচে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে করেছেন দুই গোল। দুর্দান্ত ফর্মে থাকলেও নিজের খেলায় উন্নতির অনেক জায়গা আছে বলেই মনে করেন অ্যালেক্সিস, ‘আমার যা সামর্থ্য তাতে আমি এখনো আমার খেলাটাকে সে পর্যায়ে নিতে পারিনি।’ ওয়েবসাইট।তোরেসের দুয়ার বন্ধ নয়ক্লাব ফুটবলে টানা ২৪ ম্যাচে গোল নেই ফার্নান্দো তোরেসের। এই ফর্মহীনতার কোপ পড়ল জাতীয় দলে। আগামী বুধবার ভেনেজুয়েলার বিপক্ষে এক প্রীতি ম্যাচের স্পেন দলে জায়গা পাননি ২০০৮ ইউরো এবং ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য তোরেস। পরশু ঘোষিত ২৪ সদস্যের দলে তোরেস ছাড়াও বাদ পড়েছেন রাউল আলবিওল এবং পেদ্রো রদ্রিগেজ। তবে কোচ ভিসেন্তে দেল বস্ক পরিষ্কার করেছেন, প্রীতি ম্যাচের দলে রাখা না হলেও স্পেনের ২০১২ ইউরো পরিকল্পনায় আছেন তোরেস। এএফপি।সময় নিচ্ছেন বোল্টগতকাল জ্যামাইকার গিবসন রিলেতে অংশ নিয়ে নতুন মৌসুম শুরুর কথা ছিল উসাইন বোল্টের। কিন্তু ট্র্যাকে নেই বিশ্ব রেকর্ডধারী দ্রুততম মানব। অনির্ধারিত ইউরোপ সফরে থাকায় বোল্টের কোচ আগেই জানিয়ে দেন, গিবসন রিলেতে অংশ নিচ্ছেন না জ্যামাইকান স্প্রিন্টার। সপ্তাহ দুয়েক আগেও স্থানীয় এক মিটে অংশ নেননি। জানা গেছে, বোল্ট স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ হানস-ভিলহেম মুলার-উলফার্তের সঙ্গে দেখা করতে জার্মানি গেছেন। তবে তাঁর যে কোনো চোট নেই সেটা নিশ্চিত করেছেন তাঁর কোচ গ্লেন মিলস। আগামী ২৫ মে অস্ট্রাভায় বার্ষিক গোল্ডেন স্পাইক ইভেন্ট দিয়ে প্রাক-অলিম্পিক মৌসুমের সূচনা করতে পারেন বোল্ট। এএফপি।