টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোকোভিচকে হারালেন মারেবছরে প্রথম হারের স্বাদ পেলেন নোভাক জোকোভিচ। কাল দুবাই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে অ্যান্ডি মারের কাছে ৬-২, ৭-৫ গেমে হেরে গেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পাঁচ সেটের অসাধারণ সেই লড়াইয়ের পর প্রথম সাক্ষাতের প্রথম সেটে ২-০ গেমে এগিয়ে গিয়েছিলেন জোকোভিচ। কিন্তু তার পরও ওই সেট ৬-২ গেমে জিতেছেন মারে। দ্বিতীয় সেটে ৫-৩ গেমে এগিয়ে যাওয়ার পর কিছুটা নার্ভাস হয়ে পড়েন তৃতীয় বাছাই মারে। এ সুযোগে ৫-৫ করে ফেলেন জোকোভিচ। তবে শেষ পর্যন্ত ৭-৫ গেমে দ্বিতীয় সেট জিতেই ফাইনালে ওঠেন মারে। আজকের ফাইনালে রজার ফেদেরারের মুখোমুখি হবেন মারে। রয়টার্স।টেন্ডুলকারের পাশে সৌরভসাত ম্যাচে ১৪৩ রান, সিবি সিরিজে এমন ব্যর্থতার পরও শচীন টেন্ডুলকার ভারতের এশিয়া কাপের দলে আছেন। তবে সৌরভ গাঙ্গুলীর সমর্থন পেয়েছে নির্বাচকদের এই সিদ্ধান্ত। সাবেক ওপেনিং সঙ্গী টেন্ডুলকারের সপক্ষে ভারতের সাবেক অধিনায়কের যুক্তি, ‘টেন্ডুলকারকে এশিয়া কাপের দলে নেওয়াটা সঠিক সিদ্ধান্ত। তাঁর অভিজ্ঞতা দলের জন্য হবে বড় সম্পদ। তরুণ ক্রিকেটাররা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’ টেন্ডুলকারের এখন শুধু টেস্টই চালিয়ে যাওয়া উচিত কি না প্রশ্নে সৌরভের উত্তর, ‘সিদ্ধান্ত নেওয়ার ভারটা তাঁর ওপরই ছেড়ে দিন।’ সত্তরের দশকের তারকা ফুটবলার গৌতম সরকারের সাহায্যার্থে কাল মোহনবাগান মাঠে আয়োজিত প্রদর্শনী ফুটবল ম্যাচ শেষে কথাগুলো বলেছেন সৌরভ। ১০ নম্বর জার্সি পরে সাবেক ফুটবলারদের দলে অধিনায়কত্বও করেছেন দাদা। অবশ্য জ্বরের কারণে খেলেছেন মিনিট দশেক। ওয়েবসাইট।‘বিশ্বকাপের চেয়ে কঠিন’কথাটা অনেকে অনেকবারই বলেছেন। পুরোনো কথাটাই আরেকবার স্মরণ করিয়ে দিলেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ স্টুয়ার্ট পিয়ার্স। বললেন, ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা বিশ্বকাপ জয়ের চেয়েও কঠিন। ইউরো কেন বিশ্বকাপের চেয়ে কঠিন, ইংল্যান্ডের অন্তর্বর্তী কোচ দিয়েছেন সেই ব্যাখ্যাও, ‘একটা দিক হলো, বিশ্বকাপে দুর্বল দলের বিপক্ষে খেলা পড়ে, যে কারণে সহজেই গ্রুপপর্ব পেরিয়ে যাওয়া যায়। কিন্তু ইউরোতে শুরু থেকেই ঝাঁপিয়ে পড়তে হয়। কোনো ভুল করা চলবে না।’ পোল্যান্ড-ইউক্রেন আসরে ইংল্যান্ডের গ্রুপে আছে ফ্রান্স, সুইডেন এবং সহস্বাগতিক ইউক্রেন। ইংলিশদের তাই এই বলে সতর্ক করে দিচ্ছেন পিয়ার্স, শিরোপার আশা করতে হলে থ্রি লায়নদের টুর্নামেন্টের শুরু থেকেই ভালো খেলতে হবে। ওয়েবসাইট।