টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পন্টিং সমাচারহতাশার মধ্যেও একটা আশার দিক খুঁজে নিতে হয়। সেটিই নিচ্ছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন। ৩৭ পেরিয়ে গেছে বয়স, ফেরার আশাও তাই করছেন না। মজা করে বলছেন, হঠাৎ করে ১০ জন ইনজুরিতে পড়লে হয়তো নির্বাচকেরা আবারও ডাকতে পারেন তাঁকে! ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়াটাকে বরং দেখছেন টেস্ট ক্যারিয়ার দীর্ঘায়িত করার একটা সুযোগ হিসেবে, ‘এটা আমাকে চনমনে থাকার সুযোগ করে দেবে, সব ম্যাচেই পুরো ফিট হয়ে নামতে পারব।’ ওয়েবসাইট।সর্বোচ্চ আয় রিবেরিরবছরে ফ্রান্সের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়া তারকাদের তালিকার এক নম্বরে জায়গা এখন ফ্রাঙ্ক রিবেরির। সাপ্তাহিক ম্যাগাজিন লেকিপ-এর এক সমীক্ষা জানিয়েছে, ২০১১ সালে বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডারের মোট আয় এক কোটি ১৪ লাখ ইউরো। ২৮ বছর বয়সী রিবেরি জায়গা নিলেন থিয়েরি অঁরির। আগের চার বছরই এক নম্বরে থাকা নিউইয়র্ক রেড বুলস তারকা নেমে গেছেন চার নম্বরে। ২০১১ সালে তাঁর মোট আয় ৯২ লাখ ইউরো। সান আন্তোনিও স্পারসের বাস্কেটবল তারকা টনি পার্কার দুই নম্বরে, তাঁর আয় এক কোটি ১২ লাখ ইউরো। এক কোটি ১০ লাখ ইউরো আয় করে তিন নম্বরে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা। এএফপি।অলিম্পিকের আগে দুবারলন্ডন অলিম্পিকে দৌড়াবেন তাঁরা। তবে তারও আগে যাঁরা উসাইন বোল্ট ও আসাফা পাওয়েলকে একই সঙ্গে দৌড়াতে দেখতে চান, তাঁদের জন্য সুখবর। অলিম্পিকের আগেই ডায়মন্ড লিগ অ্যাথলেটিকসের দুটি মিটে মুখোমুখি হবেন তাঁরা। ৭ জুন অসলো মিটে অংশ নেওয়ার কথা জানুয়ারিতেই জানিয়েছিলেন বোল্ট। আর গত পরশু অংশ নেওয়াটা নিশ্চিত করলেন আসাফা পাওয়েল। এর আগে ৩১ মে ডায়মন্ড লিগের রোম মিটের ১০০ মিটারে অংশ নেবেন তাঁরা। এএফপি।