টু ক রো খ ব র
নিলামে অলিম্পিক পদকঅলিম্পিকে জেতা একটা সোনার পদক কত দামি হতে পারে? ইউক্রেনের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার ভ্লাদিমির ক্লিচকো তাঁর ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে জেতা সোনার পদকটি নিলামে তুলে পেলেন ১০ লাখ মার্কিন ডলার! ইউক্রেনের দুস্থ শিশুদের সাহায্যার্থে ব্যয় করা হবে ওই অর্থ। ভ্লাদিমির ক্লিচকোর মহৎ এই উদ্যোগে সাড়া দিয়ে তাঁর এক ভক্ত কিনে নিয়েছিলেন পদকটি। সেটি ইউক্রেনের বিখ্যাত ভ্লাদিমির পরিবারেই থাকুক—এই চাওয়া থেকেই নিলামে কেনা পদকটি ওই ভক্ত আবার ফিরিয়ে দিয়েছেন ভ্লাদিমিরকে। গত শুক্রবার কিয়েভের ওই নিলামে অন্য সামগ্রীও বিক্রি হয়েছে। মোট ১৫ লাখ মার্কিন ডলারেরও বেশি উঠেছে। ওয়েবসাইট।ফেল্পেসর ইঙ্গিত৪০০ মিটার মিডলেতে জিতলেন মাইকেল ফেল্প্স। পরশু ইন্ডিয়ানাপোলিস গ্রাঁ প্রিঁতে জিতে ফেল্প্স মনে করিয়ে দিলেন, আগামী লন্ডন অলিম্পিকেও এই ইভেন্টে তিনি হবেন বড় চ্যালেঞ্জ। ২০০৮ বেইজিং অলিম্পিকে আটটি সোনার একটি ছিল এই ৪০০ মিটার মিডলেতে। কিন্তু তারপর আমেরিকান এই সাঁতারু প্রতিজ্ঞা করেছিলেন, এই ইভেন্টে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সেই প্রতিশ্রুতি ভাঙলেন দারুণ সময় করে, ৪ মিনিট ১২.৫১ সেকেন্ড, যা এই ইভেন্টে বছরের তৃতীয় সেরা সময়। এএফপি।চুক্তিতে থাকছেন না বোথাদক্ষিণ আফ্রিকা ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে অব্যাহতি পাচ্ছেন ইয়োহান বোথা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ছেড়ে দিচ্ছে সাবেক এই অধিনায়ককে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সাউথ অস্ট্রেলিয়ার অধিনায়ক হচ্ছেন বোথা। এই অফস্পিনারকে দুই বছরের জন্য অধিনায়ক করেছে দলটি। কাল ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জ্যাক ফল এক বিবৃতিতে জানিয়েছেন খবরটি। তবে তিনি এটাও বলেছেন, বোথা আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন এবং আরও অনেক দিনই জাতীয় দলে খেলার সুযোগ তাঁর থাকবে। ক্রিকইনফো।