টু ক রো খ ব র
আরও জয়আন্দ্রেস ইনিয়েস্তা ছিলেন না বলেই কি মেক্সিকোর বিপক্ষে স্পেন জিততে পারল না? হতেও পারে। বার্সেলোনার ক্ষেত্রে এমনটা বলাই হতো, ইনিয়েস্তা না থাকলে বার্সা পারে না। ইনিয়েস্তা চান বার্সা যেন পারে। সে তিনি থাকুন আর নাই থাকুন। গত মৌসুমে ইনজুরি বার্সেলোনার হয়ে বেশি মাঠে নামতে দেয়নি। বার্সেলোনায় আগের মৌসুমের ছয় ট্রফি ধরে রাখতে পারেনি। এবার ইনিয়েস্তা লক্ষ্য ঠিক করে ফেলেছেন। না, ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই, ‘আমার ব্যক্তিগত আর দলীয় লক্ষ্য একই। দল ট্রফি জিতলেই আমি খুশি। ব্যক্তিগত পদক আমার জন্য খুব গুরুত্বপূর্ণ নয়।’ সাধে কি আর লোকে তাঁকে ‘দ্য ব্রেন’ বলে! ওয়েবসাইট।ফার্গির আস্থা১৯৯৬ সালে মৌসুম শুরুর আগে অনেকের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের পরিচয় ছিল—শিশুদের দল। সেই দল, মানে সে সময়ের ‘শিশু’ গ্যারি ও ফিল নেভিল, পল স্কোলস, ডেভিড বেকহামদের নিয়েই সেবার প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। এবার আবার সেই কথাটা শুনতে হচ্ছে ফার্গিকে। দলবদলের মৌসুমে বড় কোনো অভিজ্ঞ তারকাকে না কিনে হাভিয়ের হার্নান্দেজের মতো তরুণদের দলে ভিড়িয়েছেন। ফলে লোকেরা আবারও ‘শিশুদের দল’ বলছে। আর ফার্গুসন আবারও বাচ্চাদের নিয়ে বাজিমাত করার ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘আমি নিশ্চিত, এই তরুণেরাই ভালো থেকে সেরা হয়ে উঠবে।’ এএফপি।আর্সেনালের জয়সেই ২০০৫ সালে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জিতেছিল আর্সেনাল। এর পর থেকে আর্সেন ওয়েঙ্গার একটা ট্রফির জন্য হাপিত্যেশই করে গেছেন শুধু। এ বছর কি পারবেন কিছু একটা জিততে? ট্রফি জিতবেন কি না, পরের কথা। তবে ওয়েঙ্গারের দাবি, একটা জয় নিয়েই মৌসুম শুরু করছেন তাঁরা! মৌসুমের খেলাই তো শুরু হলো না, তাহলে জয় এল কী করে? এই জয় মাঠে নয়, মাঠের বাইরে। অধিনায়ক সেস ফ্যাব্রিগাসকে বার্সেলোনার খপ্পর থেকে রক্ষা করতে পারার জয়। ওয়েঙ্গারের ধারণা, ফ্যাব্রিগাস-বিষয়ক এই ‘জয়’ আর্সেনালকে আসন্ন মৌসুমে খুবই অনুপ্রাণিত করবে। এএফপি।