টু ক রো খ ব র
অলিম্পিকের জন্যসেরেনা উইলিয়ামস ফেড কাপ খেলছেন ১৩ বছর পর। এত দিন পর তাঁর ফেড কাপে নামার পেছনের কারণ অলিম্পিক। লন্ডন অলিম্পিকে শিরোপা জয়ের স্বপ্নই ১৩টি গ্র্যান্ড স্লামজয়ী তারকাকে নামিয়েছে ফেড কাপে। এমনিতে অলিম্পিক দলে সেরেনা নির্বাচিত হতেনই। কিন্তু নিয়ম হলো, অলিম্পিকে যেতে চাইলে একজন খেলোয়াড়কে চার বছরে ফেড কাপে অন্তত দুটি ম্যাচ খেলতে হবে। সর্বশেষ ১৯৯৭ সালে ফেড কাপ খেলা সেরেনা তাই নেমে পড়েছেন এই দলগত প্রতিযোগিতায়। সেরেনা বড় বোন ভেনাসকে নিয়ে অলিম্পিক দ্বৈতে দুবার সোনা জিতলেও এককে কখনোই সোনা জেতেননি। আক্ষেপটা ঘোচাতে চান লন্ডনে। এএফপি।রবলেসের প্রস্তুতিঅলিম্পিক সোনাটা হাতছাড়া হতে দিতে চান না ডেরন রবলেস। চান না বলেই কিউবান হার্ডলার অলিম্পিকের শেষ বেলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ১১০ মিটার হার্ডলসের চীনের জনপ্রিয় অ্যাথলেট লিউ শিয়াংয়ের সঙ্গে বরাবরই রবলেসের লড়াইটা তীব্র। কিন্তু লন্ডন অলিম্পিকে এই দুই তারকার লড়াইটা দেখা যাবে কি না, তা নিয়েই দেখা দিয়েছিল সংশয়। কারণ গত মাসে স্পেনে অনুশীলনে চোট পান ১১০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ডের মালিক রবলেস। এই চোটের কারণে বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে পড়েন। কিন্তু ২৫ বছর বয়সী অ্যাথলেট নিজেই বলছেন, ‘চোট থেকে আমি পুরোপুরিই সেরে উঠেছি।’ এএফপি।মুয়াম্বা আবারফ্যাব্রিস মুয়াম্বাকে আবার দেখা যাবে ফুটবল মাঠে! বিস্ময়কর শোনালেও এমন প্রত্যাশাই ওয়েন কোইলের। বোল্টনের কোচের মুখে লড়াকু মুয়াম্বার প্রশংসা, ‘আমি ফ্যাব্রিসকে চিনি এবং জানি সে কতটা লড়াকু। সে যদি আবার একদিন ফুটবল খেলে, আমি অবাক হব না।’ মৃত্যুকে জয় করা বোল্টনের ২৪ বছর বয়সী মিডফিল্ডার ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। গত ১৭ মার্চ টটেনহামের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে হার্ট অ্যাটাক করায় মাঠেই লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তিনি ৭৮ মিনিট কার্যত মৃত ছিলেন, জীবনের স্পন্দন ছিল না। রয়টার্স।