টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেই আর সেই আইপিএল!দর্শকপ্রিয়তা হারাচ্ছে আইপিএল! আগের বছর যে পরিমাণ দর্শক আইপিএলের ম্যাচ দেখেছিল তার চেয়ে এবার প্রায় ৯ শতাংশ দর্শক কমেছে ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে। টিভি দর্শক নিয়ে গবেষণা করে ভারতের এমন শীর্ষস্থানীয় এক প্রতিষ্ঠান টিএএম স্পোর্টস-এর জরিপে দেখা গেছে, এবার আইপিএলের প্রথম ১৬টি ম্যাচে গড়ে টিভি দর্শক আগ্রহ (টিভিআর রেটিংস) ছিল ৩.৬৫। ২০১১ সালে যা ছিল ৪.০০। শতাংশে যা ৮.৭৫ ভাগ কম। ম্যাচের টিভি দর্শকও ৩ শতাংশ কমে গেছে। তবে সংস্থাটি আইপিএলের আয়োজক বিসিসিআইর জন্য খুশির সংবাদও দিয়েছে। তা হলো—সেট ম্যাক্স চ্যানেলে সম্প্রচারিত আইপিএলের ম্যাচ নিয়ে দর্শক আগ্রহ এখনো অন্যান্য চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠানের চেয়ে বেশি! ওয়েবসাইট।অলিম্পিকে সেমেনিয়াপরশু প্রিটোরিয়ায় ৮০০ মিটারে জিতে লন্ডন অলিম্পিক গেমসের টিকিট পেয়ে গেলেন কাস্টার সেমেনিয়া। দক্ষিণ আফ্রিকার অলিম্পিক কমিটির নিয়মানুযায়ী অলিম্পিক গেমসে অংশগ্রহণের জন্য সে দেশের প্রতিযোগীদের দেশে এবং দেশের বাইরে ন্যূনতম দুটি প্রতিযোগিতায় গেমসের ‘কোয়ালিফাইং মার্ক’ ১: ৫৯.৯ টাইমিং করতে হবে। গত বছর দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়ে প্রথম লক্ষ্যটা অর্জন করেন সেমেনিয়া। কিন্তু দেশের মাটিতেই তিনি খুঁজে পাচ্ছিলেন না নিজেকে। গত সপ্তাহেও জাতীয় চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হয়েছেন, ৮০০ মিটারে সময় নেন ২ মিনিট ০২.৬৮ সেকেন্ড। কিন্তু শুক্রবার উতরে গেলেন পরীক্ষায়, ১ মিনিট ৫৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে নিশ্চিত করলেন অলিম্পিক-যাত্রা। এএফপি।সান সিরোয় কৃত্রিম ঘাসমাঠে কৃত্রিম ঘাস বসানোর চিন্তাভাবনা করছে সিরো স্টেডিয়াম কর্তৃপক্ষ। এসি মিলান ও ইন্টার মিলানের ভাগের মাঠ হওয়ায় এর ওপর দিয়ে বেশ ধকল যায়। মাঠের ঘাস এতে ঠিকঠাক বেড়ে উঠতে পারে না। ফলে বিশ্বমানের ফুটবল মাঠ হিসেবে সুনাম ক্ষুণ্ন হচ্ছে সান সিরোর। এই মাঠেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মিলানের সঙ্গে ড্র করে বার্সেলোনা। ফেবারিট হওয়ার পরও বার্সার গোলশূন্য ড্রয়ের পেছনে অনেকেই অমসৃণ মাঠের প্রভাব দেখেন। মিলান-ইন্টারেরও এতে সমস্যা হয়। ইন্টারের পরিকল্পনা ছিল আলাদা নতুন এক স্টেডিয়াম নির্মাণ। আর মিলানের পরিকল্পনা—সান সিরোকে ঢেলে সাজানো। ইতালি ২০১৬ ইউরোর আয়োজনস্বত্ব না পাওয়ায় আপাতত ওই পরিকল্পনা বাদ। তবে মাঠের ঘাসে পরিবর্তন বোধহয় এবার আসছেই। রয়টার্স।