টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুয়োলের ইউরো শেষ!গত শনিবার এসপানিওলের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন। সেই চোট সম্ভবত শেষ করে দিল কার্লোস পুয়োলের ইউরো ২০১২। গত পরশু বার্সেলোনা ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১২ মে স্প্যানিশ ডিফেন্ডারের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে এবং প্রায় ছয় সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। যার অর্থ, ২৫ মে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কিংস কাপের ফাইনালে বার্সেলোনাকে নামতে হবে অধিনায়ককে ছাড়াই। ইউরোতে খেলার সম্ভাবনাও শেষই বলা যায়। ১৫ মে স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কের ইউরোর জন্য প্রাথমিক দল ঘোষণা করার কথা। চূড়ান্ত দল ঘোষিত হবে ২৭ মে। ইউরোতে স্পেনের প্রথম খেলা আগামী ১০ জুন। এএফপি।চলে গেলেন বোকান্দেসেনেগালের সাবেক ফুটবলার জুলেস-ফ্রাঙ্কোইস বোকান্দে আর নেই। গত পরশু ৫৪ বছর বয়সে মারা গেছেন সেনেগালের হয়ে ৭৩টি ম্যাচ খেলা এই স্ট্রাইকার। স্ট্রোক করার পর গত বেশ কয়েক মাস তিনি অসুস্থ ছিলেন। সেনেগালের হয়ে তিনটি আফ্রিকান নেশনস কাপ খেলেছেন বোকান্দে। জাতীয় দলের অধিনায়কত্বও করেছেন। খেলা ছাড়ার পর কোচও হয়েছেন। ক্যারিয়ারের সেরা মৌসুম ছিল ১৯৮৫-৮৬, ফরাসি ক্লাব মেটেজর হয়ে ২৫টি গোল করে দলকে জিতিয়েছিলেন লিগ ওয়ানের শিরোপা। পরে খেলেছেন প্যারিস সেন্ট জার্মেই, নিঁস এবং লেঁসেও। এএফপি।হ্যাজার্ডের পছন্দ ‘নীল’গত ৩০ এপ্রিল ‘ম্যানচেস্টার ডার্বি’টা ইডেন হ্যাজার্ড দেখেছেন ম্যানচেস্টার সিটির ইত্তিহাদ স্টেডিয়ামে বসেই। লাল না নীল—কোনটি তাঁর পছন্দ, ইঙ্গিতপূর্ণ এই প্রশ্নের উত্তরে বললেন, ‘দুটোই পছন্দ আমার। দুটোই চমৎকার। আমি মনে করি, দুটোই আমাকে মানায়।’ প্রশ্নটা তো আসলে হ্যাজার্ডের পছন্দের রং নিয়ে নয়। ম্যানইউ আর ম্যান সিটির মধ্যে কোন দল পছন্দ—সাংবাদিকেরা আসলে জানতে চেয়েছিলেন এটাই। ফরাসি ক্লাব লিলের বেলজিয়ান উইঙ্গারও তা ঠিকই বুঝেছেন। তাই পরক্ষণেই বলেছেন, ‘নীল, আগামী মৌসুমে নীলই পরতে যাচ্ছি আমি। নিশ্চিতভাবেই নীল।’ অনেকের চোখেই ‘আগামীর বড় তারকা’ হ্যাজার্ডকে দলে পেতে অ্যালেক্স ফার্গুসন ও রবার্তো মানচিনি একরকম যুদ্ধে নেমে পড়েছেন। ম্যানইউ ও ম্যান সিটির কোচের যুদ্ধে কে এগিয়ে, সেই উত্তর তো হ্যাজার্ড দিয়েই দিলেন! ওয়েবসাইট।