টু ক রো খ ব র
রিকেলমের ঝলকজাতীয় দলে সর্বশেষ খেলেছেন প্রায় দুই বছর আগে। ইউরোপিয়ান ফুটবলে নেই তো আরও আগে থেকেই। হুয়ান রোমান রিকেলমে ঠিক তাই পাদপ্রদীপের আলোয় নেই। তবে বোকা জুনিয়র্সের হয়ে কিন্তু ঠিকই ঝলক দেখিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন প্লেমেকার। দুর্দান্ত পারফরম্যান্সে প্রিয় ক্লাবকে তুলেছেন কোপা লিবার্তাদোরেসের কোয়ার্টার ফাইনালে। নিজে করেছেন এক গোল, করিয়েছেন আরও দুটি। ইউনিয়ন এসপানোলার বিপক্ষে বোকা জিতেছে ৩-২ গোলে। প্রথম লেগে বোকা জিতেছিল ২-১ গোলে। ওয়েবসাইট।নাছোড় ম্যারাডোনাদুবাইয়ে পা রাখার পর থেকেই ‘দুবাই’ শনি লেগে আছে তাঁর পেছনে। এখনো পর্যন্ত আরব আমিরাতের দুর্বল দলগুলোর একটি দুবাই ক্লাবকে হারাতে পারেননি ডিয়েগো ম্যারাডোনা। হেরেছেন তিন ম্যাচেই। আজ লিগে সেই দুবাইয়ের বিপক্ষেই খেলা। পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে থাকা দলের বিপক্ষে কেন পারে না ওয়াসল? এর কোনো সদুত্তর আর্জেন্টাইন কিংবদন্তি দিতে পারেননি। তাঁর যুক্তি, পয়েন্ট টেবিল দিয়ে সব সময় প্রতিপক্ষকে বিবেচনা করা যায় না। অবশ্য লিগের আর তিনটি ম্যাচই বাকি। এই তিন ম্যাচ জিতলেও ১২ দলের লিগে আট নম্বরে থাকা ওয়াসলের কোনো লাভ নেই। ম্যারাডোনা এই মৌসুমে আর তাকাচ্ছেন না। পরের মৌসুমেই শুরু করতে চান নতুন করে। ওয়েবসাইট। বোল্টের পর ব্লেকঅলিম্পিকের আগে উসাইন বোল্টকে যেন একটা সতর্কসংকেত দিয়ে রাখলেন ইয়োহান ব্লেক। দিন তিনেক আগে ১০০ মিটার স্প্রিন্টে বছরের সেরা টাইমিং (৯.৮২ সে.) গড়েছেন বোল্ট। ব্লেক গড়লেন বছরের দ্বিতীয় সেরা টাইমিং। ৯.৮৪ সেকেন্ডে কেম্যান আমন্ত্রণমূলক মিটের ১০০ মিটার স্প্রিন্ট জিতে নিয়েছেন বোল্টের অনুশীলন সতীর্থ। ব্লেকের সেরা সময় অবশ্য গত বছর জুরিখে করা ৯.৮২। জানালেন তাঁর উন্নতির আরও জায়গা আছে, ‘উসাইনকে (বোল্ট) আমি আগেই বলেছিলাম, এই মিটে কিছু একটা করে দেখাব। আমরা ভালো বন্ধু। ভালোই দৌড়েছি। তবে এখনো কিছু কাজ বাকি আছে।’ ১১.০৪ সেকেন্ডে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন যুক্তরাষ্ট্রের কার্মেলিয়া জেটার। ওয়েবসাইট।