টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্ল্যাটারের রায়‘এটা ইতালিয়ানদের ব্যাপার’—বলে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি এড়িয়ে গেলেও জুভেন্টাসের শিরোপা-বিতর্কে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার একটা রায়ই দিয়ে দিলেন। ম্যাচ পাতানোর দায়ে জুভেন্টাসের ২০০৫ ও ২০০৬ সালের শিরোপা দুটি কেড়ে নেওয়া হয়। কর্তৃপক্ষের হিসাবে এবারেরটি তাই জুভদের ২৮তম লিগ শিরোপা। কিন্তু জুভেন্টাস তা মানছে না। ওই দুটিকে হিসাবে ধরে এটাকে তাদের ৩০তম শিরোপা বলেই দাবি করছে। এমনকি ৩০তম শিরোপা ধরে জার্সিতে ‘তিন তারা’ লাগানোর পরিকল্পনাও করছে। প্রতি ১০ শিরোপার জন্য একটি তারা। কিন্তু ব্ল্যাটার জুভেন্টাসের সভাপতি আন্দ্রেয়া অ্যাগনেল্লিকে লেখা চিঠিতে বলেছেন, ‘২৮তম শিরোপার জন্য অভিনন্দন। ৯ বছর পর আবার তোমরা সিরি ‘আ’র সেরা, ধন্যবাদ।’ এএফপি।আবিদালকে মেসিঅস্ত্রোপচার সফল হয়েছে। চলছে শুশ্রূষা। ধীরে ধীরে সেরে উঠছেন, যদিও তাঁর ফুটবল ক্যারিয়ারের সামনে বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন। যকৃৎ প্রতিস্থাপনের পর ফুটবল মাঠে এরিক আবিদাল আবারও দাপিয়ে বেড়াতে পারবেন কি না, এ নিয়ে সংশয় আছে বিশেষজ্ঞ চিকিৎসকদেরই। এ সময় বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার যেন মানসিকভাবে ভেঙে না পড়েন, এ জন্য লিওনেল মেসিসহ বার্সার বেশ কজন খেলোয়াড় শুভকামনা জানিয়ে বার্তা দিয়েছেন। নিজ হাতে লেখা বার্তায় আবিদালের প্রশংসা করে মেসি বলেছেন, ‘তোমাকে শুধু এটুকুই বলতে চাই, তুমি আমার জন্য একটা উদাহরণ। জানি, তোমার মানসিক শক্তি অনেক। শিগগিরই তোমাকে ড্রেসিরুমে দেখার আশা করছি। আমি তোমাকে ভালোবাসি!’ ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরি, জিনেদিন জিদানও আবিদালকে শুভকামনা জানিয়েছেন। শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন টেনিস তারকা রাফায়েল নাদালও। ওয়েবসাইট। ম্যারাডোনার মতএক বছর বিশ্রাম নেবেন জানিয়ে বার্সেলোনার কোচের পদ থেকে সরে যাচ্ছেন পেপ গার্দিওলা। কিন্তু তাঁর আশায় বসে আছে চেলসি। ডিয়েগো ম্যারাডোনা বলছেন, গার্দিওলা শেষ পর্যন্ত চেলসিতে যোগ দিলে তিনি অবাক হবেন না। আল ওয়াসলের আর্জেন্টাইন কোচের ধারণা, লোভনীয় প্রস্তাব দিয়েই গার্দিওলাকে মত পাল্টাতে প্রভাবিত করবেন চেলসির মালিক রোমান আব্রামোভিচ। নিজের কলামে ম্যারাডোনা লিখেছেন, ‘পেপ গার্দিওলা অসাধারণ কোচ। আমি তার ভক্ত। বার্সেলোনার আবেগময় সমর্থকদের সামনে সে ঘোষণা করেছে, সে এক বছরের বিশ্রামে যাচ্ছে। কিন্তু দ্রুতই যদি সে চেলসির দায়িত্ব নেয় আমি বিস্মিত হব না। আব্রামোভিচ তাকে বিশাল প্রস্তাবই দেবে।’ ওয়েবসাইট।