টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকিটের এত দাম!২৮ বছর! প্রায় তিন দশক আর মাঝখানে ২৭টি টুর্নামেন্ট পেরিয়ে যাওয়ার পর এই প্রথম ফাইনালের ভেন্যুর ক্লাবই উঠে এসেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। বায়ার্ন মিউনিখের সেই আনন্দের রেশ অবশ্য ফিকে হয়ে যেতে বসেছে। কারণ? টিকিটের দুর্মূল্য। বায়ার্নের আশঙ্কা, টিকিটের দামের কারণে অনেক দর্শক মাঠের বদলে টিভিতেই খেলা দেখতে চাইবে। টিকিটের দাম যে ৩৭০ থেকে তিন হাজার ৫০০ ইউরো (৪০ হাজার টাকা থেকে তিন লাখ ৭০ হাজার টাকা)। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়ালের বিপক্ষে হোম ম্যাচটায় টিকিটের সর্বোচ্চ দাম ছিল ১২০ ইউরো। সেই তুলনায় ফাইনালের সবচেয়ে কম দামের টিকিটটাও তিন গুণের বেশি। ক্লাবের প্রেসিডেন্ট উলি হোয়েনেস বলেছেন, ‘এটি নিয়ে উয়েফার সঙ্গে আবারও কথা বলতে হবে। কারণ ফুটবল শেষ পর্যন্ত সাধারণ মানুষেরই খেলা।’ এএফপি।কম্পানির লাভকার্লোস তেভেজকে সরিয়ে অধিনায়কের বাহুবন্ধনী তাঁকেই দিয়েছিলেন রবার্তো মানচিনি। ম্যান সিটি কোচের এই সিদ্ধান্ত অবাক করেছিল অনেককে। নেতৃত্বগুণের নজির তো দূরের কথা, সেভাবে আলোতেই ছিলেন না ভিনসেন্ট কম্পানি। তবে মানচিনি যে পাকা জহুরি, সেটা এই মৌসুমেই বুঝিয়ে দিয়েছেন বেলজিয়ান ডিফেন্ডার। ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম-সেরা হয়েছেন, তাঁর গোলেই ম্যানইউকে হারিয়ে আবারও শীর্ষে উঠেছিল সিটি। কম্পানি পুরস্কারও পাচ্ছেন এর। পাঁচ বছরের নতুন চুক্তিতে সপ্তাহে নাকি ১ লাখ ২০ হাজার পাউন্ড বেতন পেতে যাচ্ছেন তিনি! ওয়েবসাইট। মেসির ঋণশোধনিজের অতীত ভুলে যাননি। ঠিকই মনে রেখেছেন, সেদিন বার্সেলোনা তাঁর পাশে না দাঁড়ালে মাঠে বল নিয়ে জাদু দেখানো দূরের কথা, হয়তো স্বাভাবিকভাবে চলাফেরাই করা হতো না। গরিব বাবার পক্ষেও সম্ভব ছিল না ব্যয়বহুল সেই চিকিৎসা করানো। বার্সেলোনার প্রতি আজীবন বিশ্বস্ত থেকে সেই ঋণ শোধ করার প্রতিজ্ঞা লিওনেল মেসি করেছেনই, এবার আরেকটু অন্যভাবেও ঋণমুক্তির চেষ্টা করলেন। তাঁরই মতো গ্রোথ হরমোন ঘাটতির (জিএইচডি) সমস্যায় ভুগতে থাকা এক কিশোরের পুরো চিকিৎসার ভার নিলেন বার্সেলোনা তারকা। ওয়ালিদ কাশাশ নামের ১২ বছর বয়সী মরোক্কান ফুটবলারের চিকিৎসার জন্য প্রতি ১৫ দিনে ব্যয় হবে ৩০০০ দিরহাম (প্রায় ২৫ হাজার টাকা)। এভাবে চিকিৎসা চালাতে হবে টানা ছয় বছর। কাশাশের বয়স ১৮ বছর পূর্ণ হলে শেষ হবে চিকিৎসা। পুরো চিকিৎসার ভার নিয়েছেন আর্জেন্টাইন তারকা। কাশাশকে মানসিক শক্তি জোগাতে একটা ছবি তুলে বার্তাও পাঠিয়েছেন মেসি। ওয়েবসাইট।