টু ক রো খ ব র
ম্যাথাউসের দুই ফেবারিটএবারের ইউরোতে টপ ফেবারিট কে? স্পেন। এরপর? জার্মানি। উত্তরটা জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউসের। তবে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে একটা কিন্তু রেখে দিয়েছেন তিনি। জার্মানিকে আগে পেরোতে হবে নকআউট পর্বের বাধা! নিখাদ দেশপ্রেম থেকে নয়, যুক্তিতর্ক দিয়েই ম্যাথাউস জার্মানিকে অন্যতম ফেবারিট বলেছেন। বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠাটাকেও একটি সূচক হিসেবে দেখছেন ম্যাথাউস। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলে সবচেয়ে বেশি খেলোয়াড় জোগান দেয় বায়ার্নই। নিজের কলামে ম্যাথাউস লিখেছেন, কয়েক বছর ধরে জার্মানি যেভাবে খেলছে তাতে জোয়াকিম লোর দলের পক্ষে বাজি ধরা যায়। আগামী ৯ জুন পর্তুগালের বিপক্ষে গ্রুপ ‘বি’র ম্যাচ দিয়ে শুরু হবে জার্মানির লড়াই। ফেল্প্স ও লাতিনিনাঅলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি ১৮টি পদক জিতেছেন সোভিয়েত জিমন্যাস্ট লারিসা লাতিনিনা (১৯৫৬-৬৪)। এবার লন্ডনে তাঁকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ মাইকেল ফেল্পেসর সামনে। গত দুটি অলিম্পিকে ১৪টি সোনাসহ মোট ১৬টি পদক জিতেছেন এই মার্কিন। কয়েক দিন আগে নিউইয়র্কে এক ফটোশুটে দেখা হয়েছিল এ দুই কিংবদন্তির। ভাষাগত পার্থক্যের কারণে সরাসরি না হলেও অনুবাদকের সাহায্যে আলাপ হয়েছে দুজনের। পরশু ডালাসে এই সাক্ষাতের বর্ণনা দিয়েছেন ফেল্প্স। লন্ডন অলিম্পিক দিয়েই ক্যারিয়ারের ইতি টানবেন ফেল্প্স। কিন্তু ওই দিনও খোলাসা করেননি, এবার কতটি ইভেন্টে পুলে নামবেন। এএফপি।খেলে যাবেন দেল পিয়েরোআলেসান্দ্রো দেল পিয়েরোর বিদায়টা এর চেয়ে আর ভালো হওয়া সম্ভব ছিল না। তাঁর দল জুভেন্টাস অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সিরি ‘আ’তে। পরশু ঘরের মাঠে নিজের শেষ ম্যাচে পেয়েছেন আবেগঘন বিদায়। গোলও করেছেন একটা, করেছেন অধিনায়কত্ব। ক্লাব কর্মকর্তা হওয়ার প্রস্তাবও পেয়েছিলেন বোধহয়। তবে ১৯ বছর ধরে জুভে খেলা দেল পিয়েরো এখনই খেলা ছাড়তে চান না, ‘কর্মকর্তা হওয়ার জন্য পুরো জীবন পড়ে রয়েছে এবং আমি সেটা হবও। তবে যেহেতু আমি এখনো ফিট তাই খেলাটা চালিয়ে যেতে চাই।’ ক্লাব বদলে এবার ইংল্যান্ডে যেতে চাইছেন দেল পিয়েরো। এএফপি।