টু ক রো খ ব র
রোমাঞ্চিত হিগুয়েইনজুভেন্টাসের প্রস্তাব আছে। গুঞ্জন আছে, গোপনে প্যারিস সেন্ট জার্মেইনের প্রেসিডেন্টের সঙ্গেও দেখা করেছেন। হোসে মরিনহো অবশ্য জোর দিয়েই বলেছেন, বিশ্বের অন্যতম সেরা সেন্টার ফরোয়ার্ডকে ছাড়ার কোনো ইচ্ছা তাঁর নেই। তার পরও রিয়াল মাদ্রিদে গঞ্জালো হিগুয়েইনের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। তবে সমর্থকদের ভালোবাসাই হয়তো ধরে রাখছে ‘এল পিপিতা’কে। ৩২তম শিরোপা উদ্যাপনের রাতে গান গেয়ে, গলা ফাটিয়ে হিগুয়েইনকে বার্নাব্যুতে থেকে যাওয়ার অনুরোধ করেছে সমর্থকেরা। এটাই হূদয় ছুঁয়ে গেছে আর্জেন্টাইন স্ট্রাইকারের, ‘আপাতত আমি বাড়িতে বিশ্রাম নিচ্ছি, ভবিষ্যৎ ভাবনা পরে। তবে সেদিন ৮০ হাজার দর্শকের আকুতি আমাকে রোমাঞ্চিত করেছে।’ ওয়েবসাইট।পার্কের ইচ্ছাবেশ কিছুদিন ধরেই তিনি দৃশ্যপটের আড়ালে। সাত বছরের ম্যানচেস্টার ইউনাইটেড ক্যারিয়ারে এমন সময় এসেছে কমই। প্রিমিয়ার লিগে এবার মাত্র ১৭ ম্যাচে মাঠে নামতে পেরেছেন পার্ক জি সুং। চুক্তির বাকি আছে আর এক বছর, নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনাও নেই। ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডারের ভবিষ্যৎ নিয়ে তাই নানা গুঞ্জন। পার্ক অবশ্য পুরো ক্যারিয়ার ইউনাইটেডেই থাকতে চান। তবে বাস্তবতাও মাথায় রাখতে হচ্ছে ৩১ বছর বয়সী মিডফিল্ডারকে, ‘আমি ইউনাইটেডেই অবসর নিতে চাই। কিন্তু আমি চাইলেই তো আর হবে না, বাস্তবে কী আছে কে জানে! আপাতত আমি অতীতটা ভুলে ভবিষ্যতের দিকে দৃষ্টি দিতে চাই।’ ওয়েবসাইট।থামছেন না টট্টিযুগের অবসান দেখলেন, বুঝলেন। ব্যথিতও হলেন। কিন্তু এখনো নিজের শেষ দেখতে পাচ্ছেন না ফ্রান্সেসকো টট্টি। এই গ্রীষ্মেই জুভেন্টাস ছাড়ছেন আলেসান্দ্রো দেল পিয়েরো। সমসাময়িক মিলান ত্রয়ী নেস্তা-ইনজাগি-গাত্তুসো ছাড়ছেন এসি মিলান। ২০ বছরের পেশাদার ক্যারিয়ারের পুরোটাই রোমাতে কাটানো টট্টিকেও ছুঁয়ে গেছে মিলান ত্রয়ীর বিদায়ী ম্যাচে সমর্থকদের কান্না। কিন্তু ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড থামছেন না এখনই, ‘মিলান সমর্থকদের কান্না দেখে আমারও চোখে পানি এসেছিল। মনে হলো আমাদের প্রজন্মের শেষ বুঝি চলে এসেছে। আমিই হয়তো এই প্রজন্মের শেষ প্রতিনিধি। তবে আমি থামছি না, খেলেই যাব।’ ওয়েবসাইট।