টু ক রো খ ব র
হতাশ রোনালদোম্যানচেস্টার সিটির শিরোপা জয়ে অনেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন পরাশক্তির আবির্ভাবে রোমাঞ্চিত। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এই দলে নেই। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা বরং হতাশ সিটি শিরোপা জেতায়। লিগের শেষ দিন পর্যন্তও তিনি বিশ্বাস করে এসেছেন শিরোপা জিতবে সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ও তাঁর সাবেক দল ম্যানচেস্টার ইউনাইটেড। কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে সিটি শেষ কয়েক মিনিটে দুই গোল করে না বসলে চ্যাম্পিয়ন হতো ম্যানইউই। ‘ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিয়ে আমার বাজি ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু আমি হেরে গেছি। আমি খুব হতাশ, কারণ এখনো আমার হূদয়ে ইউনাইটেড’—বলছেন রোনালদো। দল হিসেবে সিটিকে ভালো বললেও ইংলিশ লিগে ‘রেড ডেভিল’রাই রাজত্ব করবে বলে বিশ্বাস পর্তুগিজ উইঙ্গারের। ওয়েবসাইট।ফিফার জন্মদিনদেখতে দেখতে ১০৮ বছরে পা দিয়ে ফেলল ফেডারেশন ইন্টারন্যাশিওনালে ডি ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)। গতকাল ফিফা উদ্যাপন করল তার ১০৮তম জন্মদিন। খেলাটির নিয়মিত আয়োজন এবং বিশ্বের কাছে সবচেয়ে জনপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়ে ফিফার যাত্রা শুরু ১৯০৪ সালের ২১ মে। যাত্রাকালে ফ্রান্সের প্যারিসভিত্তিক সংগঠনটির সদস্য ছিল মাত্র সাতটি দেশ—ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, হল্যান্ড, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। কালের কলরবে বেড়েছে সদস্য, ব্যস্ততা। বেড়েছে প্রভাব-প্রতিপত্তিও। ৭ থেকে ফিফার সদস্যসংখ্যা এখন ২০৮! জন্মভূমি প্যারিস থেকে স্থানান্তরিত হয়ে সংস্থাটি এখন স্থায়ী বাড়ি (সদর দপ্তর) করেছে সুইজারল্যান্ডের জুরিখে। ওয়েবসাইট। বালোতেল্লির অঙ্গীকারমাঠের পারফরম্যান্স যেমনই হোক না কেন, মাঠের বাইরের ঘটনা নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন মারিও বালোতেল্লি। তবে আসন্ন ইউরোয় ‘ব্যাড বয়’ নয়, শান্ত-সুবোধ বালোতেল্লিকেই দেখবে বিশ্ব! এমনই প্রতিশ্রুতি ম্যানচেস্টার সিটির ইতালিয়ান স্ট্রাইকারের। কোরিয়েরে দেল্লে স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে ইতালির ফুটবল কোচ সিজার প্রানদেল্লিকে বালোতেল্লির আশ্বাস, ‘চিন্তার কোনো কারণ নেই, ইউরোয় কোনো ঝামেলা হবে না। নিজেকে নিয়ন্ত্রণেই রাখব আমি।’ ৮ জুন থেকে পোল্যান্ড-ইউক্রেনে অনুষ্ঠেয় ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালির চূড়ান্ত দলে বালোতেল্লি থাকবেন কি না, নিশ্চিত নয়। তবে ইতালির প্রাথমিক দলে তাঁকে রেখেছেন কোচ প্রানদেল্লি। ওয়েবসাইট।