টু ক রো খ ব র
বালাকের দাবিজার্মানির অধিনায়কত্ব নিয়ে মাইকেল বালাক ও ফিলিপ লামের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছে, তাতে জয়ী হবেন কে? বালাকের দাবি জয়ী তিনিই হবেন। কোচ জোয়াকিম লোই নাকি তাঁকে নিশ্চয়তা দিয়েছে রেখেছেন, চোট কাটিয়ে দলে ফিরলেই অধিনায়কত্ব ফিরে পাবেন তিনি।দেশের হয়ে খেলা ৯৮ ম্যাচের ৫৫টিতেই অধিনায়কের বাহুবন্ধনী পরে মাঠে নামা ৩৩ বছর বয়সী বালাক এমন বললেও লোর সুর অন্যরকম। ডেনমার্কের বিপক্ষে গত প্রীতি ম্যাচে বালাক-লাম কেউই ছিলেন না। ২-২ গোলে ড্র ওই ম্যাচের আগে লো বলেছেন, দুই খেলোয়াড়ের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনার’ পর তিনি সেপ্টেম্বরের শুরুতেই সিদ্ধান্ত নেবেন। এটা তাঁকে নিতেই হবে, কেননা ৩ সেপ্টেম্বর বেলজিয়ামের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে জার্মানির ২০১২ ইউরো বাছাইপর্ব। এএফপি।বোনাস ফেরতআইপিএলের দ্বিতীয় আসর নিয়ে লোলিত মোদি যখন প্রবাসে যাওয়া ঠিকই করেই ফেললেন, তখন জায়গা দিতে এগিয়ে এসেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ)। পুরস্কার হিসেবে জেরার্ড মাজোলাকে টুর্নামেন্ট শেষে প্রায় ১০ লাখ র্যান্ড ‘বোনাস’ দিয়েছিলেন মোদি। এখন সেই টাকাটা কড়ায়-গণ্ডায় ফেরত দিতে হচ্ছে মাজোলাকে। জোহানেসবার্গ-ভিত্তিক দৈনিক বিল্ড জানিয়েছে, সিএসএর নির্বাহী কমিটি জরুরি ‘টেলিকনফারেন্স’ করে মাজোলাকে এই টাকা ফেরত দিতে বলেন। এই সিদ্ধান্তটা নেওয়ার কারণ, সংস্থাটির বার্ষিক হিসাবনিকাশে কিছু অনিয়ম ধরা পড়া। যদিও মাজোলা বলছেন, এই বোনাস নিয়ে তিনি অন্যায় কিছু করেননি। তাঁর যুক্তি, ‘গ্রায়েম স্মিথ আইপিএল থেকে বেতনের চেক পেলে সেটা নিয়ে তো ব্যাখ্যা দিতে হয় না। তাহলে আমাকে কেন ব্যাখ্যা দিতে হবে?’ কিন্তু কথা হলো, গ্রায়েম স্মিথ টাকা পান মাঠে খেলে। ওয়েবসাইট। কোচ কুম্বলেপ্রায় দুই বছর আগে ‘সাবেক’ হওয়া অনিল কুম্বলে শুরু করতে যাচ্ছেন কোচিং ক্যারিয়ার। কিন্তু ভারতে নয়, কুম্বলে এটি শুরু করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট ক্লিনিকে আগামী সপ্তাহ থেকেই নতুন ভূমিকায় নামবেন এই সাবেক লেগ স্পিনার। উঠতি স্পিনারদের নিয়ে যেখানে প্রশিক্ষণ দেবেন ভারতের ইতিহাসের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি, সেখানে থাকবেন প্রোটিয়া স্পিনার পল হ্যারিস, ইয়োহন বোথাও। ‘অনিল কুম্বলে একজন জীবন্ত কিংবদন্তি। সিএসএ সম্মানিত যে, তিনি (কুম্বলে) আমাদের আমন্ত্রণ গ্রহণ করে দক্ষিণ আফ্রিকায় আসতে রাজি হয়েছেন এবং ভবিষ্যৎ তারকাদের সঙ্গে কাজ করবেন’—বলেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা জেরাল্ড মাজোলা। ওয়েবসাইট।