টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ পর্যন্ত চুক্তিপত্রিকায় গুঞ্জন ছিল, তিনি ইংল্যান্ডে ফিরছেন। সেই গুঞ্জনের ইতি টেনে দিলেন হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়ালেন। নতুন চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৬ সালের ৩০ জুন। বার্সেলোনার তিন বছরের আধিপত্যের ইতি টেনে দিয়ে এবার রিয়ালকে তাদের ৩২তম লিগ শিরোপা জিতিয়েছেন। নতুন চুক্তির ব্যাপারে আলোচনা চলার মাঝপথে জানিয়ে দিয়েছিলেন, রিয়ালেই থাকতে চান। চারটি ভিন্ন ভিন্ন দেশের লিগ শিরোপা জেতার বিরল কীর্তি গড়ে আপাতত মাদ্রিদেই থেকে যাওয়ার সিদ্ধান্তটা পাকা করে ফেললেন এই ৪৯ বছর বয়সী। ২০১০ সালের মে মাসে রিয়ালে যোগ দিয়েছিলেন এই পর্তুগিজ। প্রথম মৌসুমে শুধু কোপা ডেল রে জিতিয়েছিলেন। এবার জিতলেন লিগ। বোঝাই যাচ্ছে, সবচেয়ে বড় ট্রফি—চ্যাম্পিয়নস লিগ ট্রফিটার দিকেই আপাতত চোখ তাঁর। এএফপি।‘হাস্যকর’চেলসির চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাটা ‘হাস্যকর’, ‘দুর্ঘটনা’? জার্মান গণমাধ্যম অন্তত তা-ই মনে করে। বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে চেলসি ক্লাব ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে বটে; কিন্তু যেভাবে খেলে চ্যাম্পিয়ন হয়েছে, চেলসির সমালোচনা করছেন অনেকেই। সমালোচনায় এক কাঠি সরেস জার্মান সংবাদ মাধ্যমের দাবি, ব্লুদের শিরোপা জয়টা ‘হাস্যকর’, ‘স্রেফ একটা ‘দুর্ঘটনা’। ডিয়ে জেইট-এর ক্রীড়া সম্পাদক ক্রিস্টিয়ান স্পিলার যেমন লিখেছেন, ‘চেলসির শিরোপা জেতাটাই শুধু সমস্যা না। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তারা যেভাবে জিতেছে। এটা তাদের পাওনা ছিল না। তার চেয়েও বড় কথা, বাস্তবে এটা ছিল হাস্যকর। চেলসি হয়তো নিজেদের ইউরোপ-সেরাই বলবে, কিন্তু ফুটবল ইতিহাসে এটা একটা দুর্ঘটনা হয়ে থাকবে।’ ওয়েবসাইট।সৌভাগ্যের সপ্তমসাতকে বলা হয় সৌভাগ্যের প্রতীক। এবার এই সংখ্যাটির দিকেই দৃষ্টি রাফায়েল নাদালের। জিততে চান ফ্রেঞ্চ ওপেনে নিজের সপ্তম শিরোপা। এ বছরে ক্লে-কোর্টে ইতোমধ্যেই মন্টে কার্লো (অষ্টম), বার্সেলোনায় (সপ্তম) শিরোপা জিতেছেন। পরশু নোভাক জোকোভিচকে হারিয়ে জিতেছেন রোম ওপেনের ষষ্ঠ শিরোপা। সঙ্গে ফেদেরারকে টপকে উঠেছেন র‌্যাংকিংয়ের দুই নম্বরে। মৌসুমে ক্লে-কোর্টে ১৬ জয়ের পাশে হার মাত্র একটিতে। বিশ্বের দুই নম্বর তারকা বলছেন ফ্রেঞ্চ ওপেনের আগে জোকোভিচের বিপক্ষে জয়টি তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ওয়েবসাইট।