টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিগুয়েইনের চাওয়াজোর গুজব ছিল তিনি চলে যাচ্ছেন। কিন্তু রিয়াল মাদ্রিদেই থেকে যাওয়া নিশ্চিত করেছেন গঞ্জালো হিগুয়েইন। শুধু কি তাই, স্বপ্ন দেখেন রিয়াল অধিনায়কের বাহুবন্ধনীই তাঁর হাতে উঠবে একসময়। যদিও জানেন, ইকার ক্যাসিয়াস দলে থাকতে শিগগিরই অন্য কারও হাতে আর্মব্যান্ড ওঠার সম্ভাবনা ক্ষীণ। কয়েকটি ম্যাচে রিয়াল মাদ্রিদের অধিনায়ক হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে, ওতেই কম গর্বিত নন আর্জেন্টাইন স্ট্রাইকার। আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ১১ মৌসুমে রিয়াল মাদ্রিদে খেলে গোল করেছেন ২৪৬টি। রিয়ালে স্বদেশি ওই গ্রেটের মতো অর্জনের আলোয় উজ্জ্বল হতে চান এবার রিয়ালের লিগ বিজয়ের অন্যতম নায়ক। ওয়েবসাইট।”লুকাসে চোখ মরিনহোরফুটবল-বিশ্ব ইউরো-জ্বরে আক্রান্ত, তবে রিয়াল কোচ হোসে মরিনহো তা নিয়ে পড়ে নেই। সামনের দলবদল মৌসুমে নিজের আখের গুছিয়ে নিতে তিনি উঠে-পড়েই লেগেছেন মনে হচ্ছে। এর মাঝেই সাও পাওলোর হয়ে মাঠ কাঁপানো ব্রাজিলের তরুণ তুর্কি লুকাসের ওপর তাঁর চোখ পড়েছে। অন্তত এমনটাই দাবি লুকাসের ক্লাব সাও পাওলোর প্রেসিডেন্ট জুভেনাল জুভেঞ্চিওর। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নাকি এরই মধ্যে লুকাসকে নিয়ে আগ্রহ দেখিয়েছেন। তার ওপর জার্মানিতে গত শনিবার ব্রাজিল-ডেনমার্ক প্রীতি ম্যাচে মরিনহোর উপস্থিতি বলে দিচ্ছে, বোধহয় সান্তিয়াগো বার্নাব্যু হতে যাচ্ছে এই উদীয়মান খেলোয়াড়দের নতুন ঠিকানা। ওয়েবসাইট। মেঘ তাড়াতে মিসাইলমশা মারতে কামান হয়তো দাগা হয় না। তবে মেঘ তাড়াতে সত্যি সত্যিই মিসাইল ছোড়ার পরিকল্পনা করছে ইউক্রেন। প্রথমবারের মতো ইউরোর মতো বড় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশটি। বেরসিক আবহাওয়া যাতে এই আয়োজন বিগড়ে দিতে না পারে সে জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ম্যাচের সময় আকাশে মেঘের ঘনঘটা দেখা দিলে মিসাইল ছুড়ে সেটি গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে ইউক্রেনের আয়োজকেরা। ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদ্যাপনের দিন ইউক্রেনে মেঘ তাড়ানো হয়েছিল, সেবার অবশ্য মালবাহী বিমান থেকে মেঘের ওপর ছড়ানো হয়েছিল রাসায়নিক দ্রব্য। এদিকে ইউক্রেনের আবহাওয়া দপ্তর বলছে, অন্তত প্রথম দুই ম্যাচে মিসাইল ছুড়তে হবে না। ইউক্রেনে অনুষ্ঠেয় প্রথম দুই ম্যাচে আকাশ থাকবে মেঘমুক্ত। রয়টার্স।