টু ক রো খ ব র
হেইঙ্কেসের অসন্তোষসামনের মৌসুম থেকেই বায়ার্ন মিউনিখের কোচ হয়ে আসছেন পেপ গার্দিওলা। জার্মানিতেও এ নিয়ে শোরগোলের অন্ত নেই। এ নিয়েই তিতিবিরক্ত বায়ার্নের বর্তমান কোচ ইয়ুপ হেইঙ্কেস। গার্দিওলার নিয়োগ নিয়ে আপত্তি নেই তাঁর, আপত্তি এটি ঘোষণার সময়টা নিয়েই, ‘ঘোষণাটা শীতকালীন বিরতিতে না এলেই ভালো হতো। মিডিয়ার মাত্রাতিরিক্ত উত্সাহে আমাদের প্রাত্যহিক কাজেও বিঘ্ন ঘটছে।’ এমনকি দলের ওপর তাঁর নিয়ন্ত্রণও কিছুটা লাগামহীন হয়ে পড়ছে বলে অভিযোগ বায়ার্ন কোচের। ওয়েবসাইট।কাকাকে পাচ্ছে না মিলানকাকাকে ধারে খেলানোর আশা পূরণ হলো না এসি মিলানের। ইতালিয়ান ক্লাবটির সহসভাপতি আদ্রিয়ানো গ্যালিয়ানি জানিয়েছেন, অর্থনৈতিক কারণে কাকাকে ফিরে পেতে ব্যর্থ হয়েছেন তাঁরা। তা ছাড়া কাকাকে ধারে নয়, একেবারেই বিক্রি করে দিতে চায় রিয়াল। ২০০৯ সালে মিলান থেকেই রিয়ালে পাড়ি জমিয়েছেন কাকা। কিন্তু চোট আর পড়তি ফর্মের কারণে বার্নাব্যুতে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে সংগ্রাম করতে হচ্ছে। তিনিও তাই সান সিরোতে ফিরে যেতে চেয়েছিলেন। ওয়েবসাইট। আমিরাতে বেকহাম?গত মাসেই এলএ গ্যালাক্সির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন। ডেভিড বেকহাম আপাতত আছেন নতুন ক্লাবের খোঁজে। ফ্রান্স, ইংল্যান্ড, চীন, অস্ট্রেলিয়ার কোনো ক্লাবে যেতে পারেন বলে গুঞ্জন আছে। এবার যোগ হলো আরব আমিরাতের নামও। সাবেক ইংল্যান্ড কোচ সভেন গোরান এরিকসন কদিন আগেই আরব আমিরাতের ক্লাব আল নাসরের টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন। এখন বলছেন বেকহামকে আল নাসরে আনার প্রস্তাব দেবেন ক্লাবকে, ‘সে যদি আসতে চায় আমি নিশ্চিত, তারা (আল নাসর) ওর জন্য দরজা খোলাই রাখবে। আমার সঙ্গে এখনো তার কথা হয়, যদিও আমি জানি না, সে আসলেই কোথায় যাবে।’ রয়টার্স।