টু ক রো খ ব র
শেষ আটে ঘানা-মালিযুদ্ধবিধ্বস্ত দেশবাসীর মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে আফ্রিকান নেশনস কাপে আসা মালি উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। পরশু গ্রুপ পর্বের শেষ ম্যাচে কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ আট নিশ্চিত করার পর অধিনায়ক সেইডু কেইটার বলেছেন, তাঁদের এই সাফল্য যুদ্ধে নিঃশেষিত দেশের মানুষের মনে আনন্দ বয়ে আনবে, ‘আমি নিজের জন্য মেডেল চাই না। এই মুহূর্তে একটা জিনিসই আমার চাওয়া, দেশবাসীকে আনন্দ দেওয়া।’ পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলের দখল নিয়ে বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে সরকারি বাহিনীর। প্রতিটি দিনই তাই মালিয়ানদের ঘুম ভাঙে মৃত্যুর শঙ্কাকে সঙ্গী করে। ‘বি’ গ্রুপ থেকে শেষ আটে মালির সঙ্গী ঘানা। নাইজারকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ‘ব্ল্যাক স্টার’রা। এএফপি, রয়টার্স।গ্যালাতাসারাইয়ে দ্রগবাপাঁচ মাসের ধারে চুক্তিতে দুই দিন আগেই নিকোলাস আনেলকা নাম লিখিয়েছেন জুভেন্টাসে। তখনই বোঝা গিয়েছিল, দিদিয়ের দ্রগবাও হয়তো আর চীনে থাকছেন না। থাকলেনও না। সাংহাই শেনহুয়া ছেড়ে দ্রগবা নাম লেখালেন গ্যালাতাসারাইয়ে। আনেলকার মতো অবশ্য ধার চুক্তিতে নয়, আইভরি কোস্টের অধিনায়ক পাকা চুক্তি করেই উঠেছেন তুরস্কের ক্লাবটিতে। চুক্তি হয়েছে দেড় বছরের। এ জন্য তুরস্কের ক্লাবটিকে দিতে হয়েছে এক কোটি ইউরো। এ ছাড়া প্রতি ম্যাচে দ্রগবা বোনাস হিসেবে পাবেন ১৫ হাজার ইউরো। চ্যাম্পিয়নস লিগ শিরোপাকে লক্ষ্য বানানো গ্যালাতাসারাই এরই মধ্যে ইন্টার মিলান থেকে নিয়ে এসেছে ওয়েসলি স্নাইডারকে। এএফপিউডসের ৭৫সর্বকালের সবচেয়ে বেশি শিরোপার রেকর্ডের দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন টাইগার উডস। পরশু যুক্তরাষ্ট্রের পিজিএ ফার্মার্স ইনস্যুরেন্স ওপেনের শিরোপা জিতেছেন উডস। ক্যারিয়ারের ৭৫তম শিরোপা এটা উডসের। আর সাতটি শিরোপা জিতলেই তিনি ছুঁয়ে ফেলবেন স্বদেশি কিংবদন্তি স্যাম স্নিডের সর্বোচ্চ ৮২টি শিরোপা জয়ের রেকর্ড। একটা রেকর্ড অবশ্য পরশুই করে ফেলেছেন বিশ্বের দুই নম্বর গলফার। টরি পিনেস গলফ কোর্সে উডস জিতলেন রেকর্ড অষ্টম শিরোপা। এর সাতটি পিজিএ টুর্নামেন্টে। অন্যটি মেজর শিরোপা, ২০০৮ সালে ইউএস ওপেনে। এখন পর্যন্ত জেতা তাঁর ১৪টি মেজর শিরোপার মধ্যে সেটিই সর্বশেষ। পরশু প্রতিকূল কন্ডিশনেও চার শটে শিরোপা জিতে মনে করিয়ে দিয়েছেন সেই পুরোনো উডসকে। এএফপি।ইউনাইটেডের মাইলফলকঅন্য রকম একটা মাইলফলক ছুঁয়ে ফেলল ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্বের প্রথম স্পোর্টস ক্লাব হিসেবে সম্পদের মূল্যমানে তিন বিলিয়নের সীমা ছাড়িয়ে গেল এই ইংলিশ ক্লাব। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস-এর দাবি, ইউনাইটেডের সম্পদের মূল্যমান এখন ৩.৩ বিলিয়ন ডলার। অথচ চার মাস আগেও ইউনাইটেডের দীর্ঘমেয়াদি দায় ছিল ৫৬০ মিলিয়ন ডলার! গত আগস্টে তাই শেয়ার ছাড়ে ইংলিশ ক্লাবটি। তবে ইউনাইটেডের সম্পদ ফুলেফেঁপে ওঠার কারণ, বিশ্বজুড়ে নতুন কিছু বিজ্ঞাপনী চুক্তি। রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা নয়, এখানে ইউনাইটেডের মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লিগের দল ডালাস কাউবয়ের সঙ্গে। দ্বিতীয় স্থানে থাকা দলটির সম্পদ ২.১ বিলিয়ন ডলার। এএফপি