টু ক রো খ ব র
অজুহাতচার ম্যাচের চারটিতেই হার। সবার নিচে থেকে মহিলা বিশ্বকাপ শেষ করে এরই মধ্যে দেশে ফিরে গেছে পাকিস্তান মহিলা ক্রিকেট দল। এমন বাজে পারফরম্যান্স হয়েছে নিরাপত্তাজনিত উদ্বেগ নিয়ে তাদের টুর্নামেন্ট খেলা। পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ অন্তত তাই মনে করেন। ভারতে কোনো হোটেল পাকিস্তানি মেয়েদের নিরাপত্তা দিতে রাজি না হওয়ায় তাঁদের থাকতে হয় কটকের বরাবতী স্টেডিয়ামে। পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ম্যানেজার আয়েশা আশার অবশ্য তখন বরাবতীর আবাসনব্যবস্থার প্রশংসাই করেছিলেন। কিন্তু দলটি দেশে ফেরার পর বোর্ড চেয়ারম্যান বলছেন ভিন্ন কথা, ‘একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ছিল তারা। কোনো হোটেল কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা দিতে রাজি না হওয়ায় নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ছিল খেলোয়াড়েরা।’ ওয়েবসাইট।সেমিতে নাদালসাত মাস কোর্টের বাইরে থাকায় টুর্নামেন্ট শুরুর আগে নিজেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, হয়তো প্রথম ম্যাচেই হেরে যাবেন। কোথায় কী? নিজের জাত চিনিয়ে ভেনা দেল মার এটিপি টুর্নামেন্টের সেমিফাইনালেই উঠে গেছেন রাফায়েল নাদাল। ১১টি গ্র্যান্ড স্লামজয়ী স্পানিয়ার্ড পরশু কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন স্বদেশি দানিয়েল গিমেনো-ট্রাভারকে (৬-১, ৬-৪)। ম্যাচ খেলার ঘাটতি কাটাতে দ্বৈতে খেলে টুর্নামেন্ট শুরু করা নাদাল দিনকে দিন ফিরে পাচ্ছেন আত্মবিশ্বাস, ‘অন্য দিনের চেয়ে এদিন বেশি আত্মবিশ্বাসী ছিলাম। এটা ইতিবাচক দিক। আত্মবিশ্বাস ছাড়াও আমি যে সঠিক পথেই এগোচ্ছি এই বিশ্বাসও ফিরে পাচ্ছি।’ সেমিফাইনালে নাদাল খেলবেন ফ্রান্সের জেরেমি শার্দি ও ইতালির পাওলো লরেঞ্জির ম্যাচ বিজয়ীর সঙ্গে। এএফপি।বোল্টদের শুরুমনে রাখার মতো একটা বছরই কাটিয়েছিলেন উসাইন বোল্ট। নতুন বছরটা কেমন যাবে বজ্রমানবের? সেটা অবশ্য এতক্ষণে জেনেই যাওয়ার কথা। গতকাল জ্যামাইকার ক্যাম্পারডাউন ক্লাসিক আউটডোর মিটে নতুন বছরে প্রথমবারের মতো ট্র্যাকে নেমেছেন বোল্ট। শুধু বোল্টই নন, এই প্রতিযোগিতা দিয়েই ২০১৩ শুরু করতে যাচ্ছেন তাঁর স্বদেশি চ্যালেঞ্জার ইয়োহান ব্লেকও। বোল্ট-ব্লেকসহ আরও ৩০ জন অ্যাথলেটের অংশ নেওয়ার কথা এই প্রতিযোগিতায়। অংশ নেওয়ার কথা অলিম্পিকে ২০০ মিটারের ব্রোঞ্জজয়ী ওয়ারেন উইয়্যারেরও। বোল্ট অবশ্য গত বছরও শুরু করেছিলেন এই ক্যাম্পারডাউনেই। আগামী শুক্রবার আবার টেক্সাসের হিউস্টনে আরেকটি দৌড়ে অংশ নেবেন সর্বকালের দ্রুততম মানব। সেখানে থাকবেন এনবিএ তারকারাও। ওয়েবসাইট।