টু ক রো খ ব র
স্বরূপে ফিরছেন নাদালক্রমেই নিজেকে ফিরে পাচ্ছেন রাফায়েল নাদাল। চোট তাঁকে কোর্টে নামতে দেয়নি সাতটি মাস। গত মাসে চিলির ভিনা দেল মার টুর্নামেন্ট দিয়ে টেনিসে ফেরা নাদাল পরশু উঠে গেছেন মেক্সিকান ওপেনের কোয়ার্টার ফাইনালে। গত চার সপ্তাহের মধ্যে এটি তাঁর তৃতীয় টুর্নামেন্ট। কিন্তু শিরোপা জিততে পারেননি। ভিনা দেল মারের পর সাও পাওলোয় ব্রাজিল ওপেনের ফাইনালেও হেরেছেন অখ্যাত প্রতিদ্বন্দ্বীর কাছে। মেক্সিকান ওপেনে পরশু আর্জেন্টিনার অবাছাই প্রতিযোগী মার্টিন আলুন্ডকে ৬-০, ৬-৪ গেমে হারাতে নাদাল সময় নেন ১ ঘণ্টা ১৬ মিনিট। এদিকে দুবাই ওপেনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। পরশু সুইস তারকা ফেদেরার স্পেনের মারসেল গানোলার্সকে হারিয়েছেন। জোকোভিচ জিতেছেন আরেক স্প্যানিশ রবার্তো বতিস্তা-এগাতের বিপক্ষে। এএফপি।মেসির জ্বরজ্বরে পড়েছেন লিওনেল মেসি। জ্বরে কাবু হয়ে গত বুধবার অনুশীলনও করতে পারেননি। মঙ্গলবারের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারার পর পরই অসুস্থ হয়েছেন এই আজেন্টাইন। বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, দলীয় এক চিকিৎসক মেসিকে বাড়ি গিয়ে দেখে এসেছেন ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। পরশু অনুশীলন করেননি জাভি হার্নান্দেজও। অনুশীলন ক্যাম্পে ঘাম ঝরানোর পরিবর্তে ফিজিওথেরোপি নিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। বার্সার জন্য দুঃসংবাদই বলতে হবে খবর দুটিকে। আগামীকালই আবার এল ক্লাসিকো, এবার লিগে। ওয়েবসাইট। অলিম্পিকে ক্রিকেট!ক্রিকেট কি ফিরবে অলিম্পিকে? হয়তো ‘হ্যাঁ’, হয়তো ‘না’। ভবিষ্যৎই বলবে। তবে ক্রিকেটকে আবারও অলিম্পিক ক্রীড়া হিসেবে দেখতে চায় এমসিসি। ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থাটি এ জন্য যা যা করার তার সবই করার ঘোষণা দিয়েছে গত পরশু। ২০২৪ অলিম্পিকেই ক্রিকেটের পুনরাভিষেক চান এমসিসি কর্তারা। খেলাটিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ হিসেবেই টি-টোয়েন্টি ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে এমসিসি। বর্তমান ও সাবেক ক্রিকেটার এবং আম্পায়ারদের সমন্বয়ে গড়া হয় এমসিসির ক্রিকেট কমিটি। এই কমিটিই বলেছে, অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তি মোটেই সহজ হবে না। আধুনিক অলিম্পিকের ১১৭ বছরের ইতিহাসে একবারই মাত্র ক্রিকেট খেলা হয়েছে। সেটাও ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে। ব্রিটেনের একটি দলের সঙ্গে অংশ নিয়েছিল ফ্রান্সের একটি দল। রয়টার্স।