টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেপেন-ওয়াল্টারের কান্নাযখন ১৬ মাস কারাদণ্ডের রায় ঘোষিত হলো, আদালতেই কান্নায় ভেঙে পড়লেন ম্যানচেস্টার সিটির ফুটবলার কোর্টনি মেপেন-ওয়াল্টার। ১৮ বছর বয়সী ওয়াল্টারের অপরাধ—বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তিনি হত্যা করেছেন দুজনকে। ঘটনাটা ছিল গত ১ সেপ্টেম্বরের। যে রাস্তায় ঘণ্টায় ৪৮ কিলোমিটারের বেশি গতি তোলা নিষেধ, সেখানে ওয়াল্টার মার্সিডিজে গতি তুলেছিলেন প্রায় দ্বিগুণ। তাঁর বেপরোয়া মার্সিডিজের ধাক্কায় মারা যান আরেক গাড়ির দুই আরোহী। হত্যার অভিযোগে মামলা হয় ওয়াল্টারের বিরুদ্ধে। ১৬ মাসের কারাবাস ছাড়াও তিন বছরের জন্য ওয়াল্টারের ড্রাইভিং লাইসেন্স নিষিদ্ধ করা হয়েছে। এএফপি।গিগস আরও এক বছরসেই ১৯৯০ সালে যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাবের হয়ে খেলে ফেলেছেন রেকর্ড ৯৩১টি ম্যাচ। তবু থামার লক্ষ্মণ নেই ৩৯ বছর বয়সী রায়ান গিগসের। থামবেন কী, ওল্ড ট্রাফোর্ডের দলটির সঙ্গে চুক্তি করে ফেললেন আরও এক বছরের। ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটে কাল জানানো হয়েছে গিগসের সঙ্গে নতুন চুক্তির কথা। চলতি সপ্তাহেই পেশাদার ফুটবলে সহস্রতম ম্যাচ খেলার মাইলফলক ছুঁতে যাওয়া ওয়েলসের এই মিডফিল্ডার সম্পর্কে ক্লাব কোচ অ্যালেক্স ফার্গুসনের স্তূতি, ‘ওর সম্পর্কে যা বলার আগেই বলে ফেলেছি, নতুন করে আর কী বলব। সে খেলোয়াড় হিসেবে দারুণ, ব্যক্তি হিসেবেও অসাধারণ। নিজেকে ঠিক রেখে সে যেভাবে খেলে যাচ্ছে তাতে আমাদের সবার জন্যই সে একটা উদাহরণ।’ এএফপি।তুলনায় তুষ্ট বেলকখনো ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর তুলনা হয়। কখনো লিওনেল মেসির সঙ্গে। কেউ আবার বলেন, দুজনেরই মিশেল আছে তাঁর মধ্যে। হালের বিশ্ব ফুটবলের দুই সেরা তারকার সঙ্গে তুলনাটা উপভোগই করছেন টটেনহাম উইঙ্গার গারেথ বেল। ‘বিশ্বসেরা ফুটবলারদের সঙ্গে নিজের নামটা উচ্চারিত হতে শুনতে কে না ভালোবাসে! ব্যাপারটা আত্মতুষ্টির তবে আমি ব্যাপারটিকে খুব একটা পাত্তা দিই না।’ কারণটাও জানেন বেল, আত্মতুষ্টিতে নিজেকে ভাসিয়ে দিলে মনোযোগটা অন্যত্র সরে যেতে পারে। তাই মাটিতেই পা রাখতে চান তিনি, ‘আমি খুব বেশি পত্রপত্রিকা দেখি না। তাই মাতামাতি কতটা তা ঠিক বুঝতে পারি না। অবশ্যই বন্ধুবান্ধবদের কাছ থেকে শুনতে পাই। তবে আমি প্রতিটি দিনই স্বাভাবিক থাকার চেষ্টা করি এবং আমার কাজে মনোযোগী হই।’ ওয়েবসাইট।মিলানের শারাউয়ি২০১৭ সাল পর্যন্ত চুক্তি ছিল স্টেফান আল শারাউয়ির। ইতালি জাতীয় দলের এই স্ট্রাইকারকে দলে রাখার জন্য এই সময়টাও যথেষ্ট মনে হয়নি এসি মিলানের কাছে। নতুন চুক্তি করে শারাউয়িকে বাড়তি আরও এক বছর ধরে রাখছে সাতবারের চ্যাম্পিয়নস লিগজয়ীরা। দুই পক্ষই কাল নিশ্চিত করেছে নতুন চুক্তির কথা। দলের অন্যতম মূল খেলোয়াড় হিসেবে শারাউয়িকে ধরে রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে এই বর্ধিত চুক্তি বলে জানিয়েছে মিলান। হিসেবে যে ঠিকই আছে সেটি বলছে তাঁর পারফরম্যান্স। ২০ বছর বয়সী এই স্ট্রাইকার চলতি লিগে করেছেন ১৬ গোল। এএফপি।