টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনিতেজের সুর নরমদিন কয়েকের মধ্যেই নিজের অবস্থান বদলে ফেললেন রাফায়েল বেনিতেজ। সমর্থকদের বিদ্রূপে তিতিবিরক্ত চেলসির কোচ সেদিন জানিয়েছিলেন, এই মৌসুম শেষেই চেলসিকে বিদায় বলবেন। দুই দিন পরই অবশ্য সুর নরম করে ফেলেছেন। বিভেদ ভুলে এখন ডাক দিয়েছেন ঐক্যের, ‘আমাদের হাতে এখন ১১টি ম্যাচ আছে। ৩৩ পয়েন্টের জন্য খেলতে হবে। আমাদের দলের পেছনে সবার একসঙ্গে থাকা উচিত।’ অন্তর্বর্তীকালীন কোচ করায় নিজের ক্ষোভটাও আড়াল করার চেষ্টা করলেন, ‘বার্তাটা পরিষ্কার। আমার সঙ্গে বোর্ডের কারও, মাইকেল এমানেরো (চেলসির টেকনিক্যাল ডিরেক্টর), রোমান আব্রামোভিচ বা কোনো খেলোয়াড়ের সঙ্গেই কোনো মতান্তর নেই। ক্লাবের জন্য আমি নিজের সেরাটাই ঢেলে দেব।’ গতকালই অবশ্য আরেকটা পরীক্ষা দিতে হয়েছে বেনিতেজকে। প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট ব্রমের মুখোমুখি হয়েছিল চেলসি। এএফপি।কাসানোর নিষেধাজ্ঞাসুবোধ ছেলে হিসেবে খুব একটা সুনাম নেই আন্তোনিও কাসানোর। এবার নতুন এক কাণ্ড করলেন ইন্টার মিলানের স্ট্রাইকার। কোচ আন্দ্রেয়া স্ত্রামাৎচনির সঙ্গে অনুশীলনে বিবাদে জড়িয়ে পড়েন। পরে সংবাদ সম্মেলনে স্ত্রামাৎচনি জানিয়েছেন, এক ম্যাচ বসিয়ে রাখা হবে কাসানোকে। যার অর্থ, আজ কাতানিয়ার সঙ্গে সিরি ‘আ’র ম্যাচে মাঠে নামছেন না কাসানো। তবে স্ত্রামাৎচনি এটাও জানিয়েছেন, ব্যাপারটা খুব বেশি দূর গড়ায়নি। কথা-কাটাকাটির মধ্যেই সীমাবদ্ধ ছিল। নিষেধাজ্ঞা কাটিয়ে সোমবার আবার অনুশীলনে ফিরবেন কাসানো। বৃহস্পতিবারই যে ইউরোপা লিগের ম্যাচে টটেনহামের মুখোমুখি হবে ইন্টার! আজ মাঠে নামছেন না এসি মিলান স্ট্রাইকার মারিও বালোতেল্লিও। তবে অন্য কোনো কারণ নয়, পায়ে চোটই তাঁকে খেলতে দিচ্ছেন না লাৎসিওর বিপক্ষে। রয়টার্স, ওয়েবসাইট। কোচিংয়ে স্কোলস-গিগস!এই বয়সেই দুজনেরই বুটজোড়া তুলে রাখার কথা। কিন্তু রায়ান গিগস (৩৯) ও পল স্কোলস (৩৮) এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ। গুজব ছিল, স্যার অ্যালেক্স ফার্গুসনের পর তাঁদের কেউ হয়তো ইউনাইটেডের হাল ধরবেন। ফ্রান্সের লে’কিপকে দেওয়া এক সাক্ষাৎকারে ফার্গুসন সে রকম আভাসই দিলেন, ‘তারা দুজন আমার টেকনিক্যাল স্টাফে যোগ দেবে। সবকিছুই এখন প্রস্তুত। আমি তাদের ওপর কোনো চাপ দিতে চাই না। আমার মনে হয়, আমার জায়গায় যে-ই আসবে তাকে কোচিংয়ের অভিজ্ঞতা নিয়েই আসতে হবে। তাদের (স্কোলস, গিগস) আগে তরুণ ও অতিরিক্তদের নিয়ে কাজ করে আসতে হবে। তাদের হাতে সময় আছে যদিও। দুজনেই বুদ্ধিমান, নিবেদিতপ্রাণ। জার্ড মুলার ও সেপ মায়ার বায়ার্নের হয়ে যেমন ছিলেন, তারাও আমাদের হয়ে সেই ভূমিকা পালন করবে।’ ওয়েবসাইট।দুঃসময় চলছেই আর্মস্ট্রংয়েরসব হারিয়েছেন ল্যান্স আর্মস্ট্রং। ডোপ পাপের দায়ে হারিয়েছেন নিজের সাতটি ট্যুর ডি ফ্রান্সের শিরোপা। এবার আরেকটা সম্মানও হারাতে চলেছেন সাবেক সাইক্লিস্ট। ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘লিজিয়ন ডি অনারও’ কেড়ে নেওয়া হচ্ছে তাঁর কাছ থেকে। সপ্তম ট্যুর ডি ফ্রান্স জেতার পর ২০০৫ সালে এই সম্মান পেয়েছিলেন আর্মস্ট্রং। ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত সময়ে নিষিদ্ধ ড্রাগ নিয়েছিলেন। এর পর আজীবন নিষিদ্ধ হন আর্মস্ট্রং, কেড়ে নেওয়া হয় তাঁর সব শিরোপা। পরে সেটা স্বীকারও করেছিলেন তিনি। এই সম্মানটা দিয়েও পরে ছিনিয়ে নেওয়ার ঘটনা অবশ্য আগেও ঘটেছে। ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার জন গ্যালিয়ানো গত বছর এ সম্মানটা হারিয়েছিলেন তাঁর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ওঠায়। ওয়েবসাইট।