টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সাতেই নেইমারের ভবিষ্যৎবার্সেলোনাতেই নেইমারের ভবিষ্যৎ দেখছেন মুরিসি রামালহো। আগে হোক বা পরে নেইমারের বর্তমান দল সান্তোসের কোচের বিশ্বাস—কাতালান ক্লাবেই যোগ দেবেন নেইমার, ‘আমি ঠিক জানি না সেটি এখনই হবে নাকি পরে। কিন্তু এ নিয়ে কোনো সন্দেহ নেই যে নেইমার বার্সেলোনার হয়ে খেলবে।’ ২০১৪ সালে সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হলে নেইমার কোথায় যোগ দেবেন, এটা নিয়ে বছরজুড়েই আলোচনা। বার্সা-রিয়ালের পাশাপাশি তাঁর ঠিকানা হিসেবে শোনা যাচ্ছে বায়ার্ন মিউনিখ ও ম্যান সিটির নামও। রামালহোর পরামর্শ, বার্সেলোনায় যোগ দেওয়াটাই নেইমারের জন্য সঠিক হবে, ‘সব সময়ই ব্রাজিলের গ্রেট ফরোয়ার্ডরা বার্সেলোনায় খেলেছে। এ কারণে আমি মনে করি, নেইমারের সেই ধারাটা ধরে রাখা উচিত। রোনালদো, রোমারিও, রিভালদোরা বার্সায় খেলেছেন এবং তাঁরা ছিলেন বিশ্বসেরা ফুটবলার। তাঁদের পদাঙ্কই অনুসরণ করতে হবে নেইমারকে।’ ওয়েবসাইট।ফিফার রোমারিও-শরণ২০১৪ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্রাজিলের সবচেয়ে বড় সমালোচকদের একজন তিনি। সময়ে-অসময়ে প্রস্তুতিকাজের ধীরগতির জন্য সমালোচনা করে এসেছেন যিনি, এবার সেই রোমারিওর সাহায্য চায় ফিফা। ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও, বর্তমানে যিনি সংসদ সদস্য, গত সপ্তাহে ব্রাজিলের পর্যটন এবং ক্রীড়া কমিশনের সভাপতি হয়েছেন। ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিকে এগিয়ে নিতে তিনি ভূমিকা রাখতে পারবেন—এমন বিশ্বাস থেকে তাঁর শরণাপন্ন হয়েছে ফিফা। ‘আমি তাঁর সর্বাত্মক মঙ্গল কামনা করি। আশা করি, তাঁর পদমর্যাদা আমাদের সাহায্য করবে। আমি জানি, ফিফা এবং বিশ্বকাপ নিয়ে কখনো কখনো তিনি কড়া কথা বলেছেন। কিন্তু আমি এই আশা অন্তত করতেই পারি ক্রীড়া ইভেন্ট হিসেবে বিশ্বকাপের সফল আয়োজনে তাঁকে সঙ্গেই পাব আমরা’—বলেছেন ফিফা সচিব জেরোম ভালকে। ওয়েবসাইট।ম্যারাডোনার জন্য অপেক্ষাফ্রেঞ্চ ক্লাব মঁপেলিয়েরের কোচ হতে আগ্রহী ম্যারাডোনা। শুধু আগ্রহীই নন, তাঁর ফরাসি প্রতিনিধিকে ক্লাবটির সঙ্গে যোগাযোগের নির্দেশও দিয়েছেন। এটি নিয়ে দারুণ রোমাঞ্চিত ফ্রেঞ্চ লিগের আরেক দল প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) কোচ কার্লো আনচেলত্তি। তাঁর বিশ্বাস, কোচ হিসেবে ম্যারাডোনার উপস্থিতি ফ্রেঞ্চ লিগে নতুন ব্যঞ্জনা যোগ করবে, ‘ম্যারাডোনার উপস্থিতি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপের জন্য দারুণ একটা ব্যাপার হবে।’ আশি-নব্বইয়ের দশকে ম্যারাডোনা যখন নাপোলিতে খেলতেন, খেলোয়াড় হিসেবে তখন এসি মিলানে ছিলেন আনচেলত্তি। পিএসজি কোচের স্মৃতিচারণা, ‘খেলোয়াড় হিসেবে আমি ম্যারাডোনার বিপক্ষে খেলেছি। প্রায়ই সে হারিয়েছে আমাকে।’ ম্যারাডোনা মঁপেলিয়েরের কোচ হলে সেই হারের ‘শোধ’ তুলতে পারবেন আনচেলত্তি। বর্তমান কোচ রেনে জিরার্ডের সঙ্গে আগামী মৌসুমে চুক্তি শেষ হবে মঁপেলিয়েরের। ওয়েবসাইট।ফিরলেন স্যামুয়েলসচোটের কারণে দুই মাস বাইরে থাকার পর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে ফিরলেন মারলন স্যামুয়েলস। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য কাল ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। মুখের চোট কাটিয়ে অলরাউন্ডার স্যামুয়েলস ফিরলেও দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনার সুনীল নারাইন। তাঁর জায়গায় এসেছেন শেন শিলিংফোর্ড। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে অভিষিক্ত ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েলও ফিরেছেন দলে। নিজের প্রথম টেস্ট খেলার পর পিঠের চোটের কারণে এত দিন মাঠের বাইরে ছিলেন গ্যাব্রিয়েল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দুটি হবে ১২-১৬ মার্চ কেনসিংটন ওভালে এবং ২০-২৪ মার্চ ডমিনিকায়। ওয়েবসাইট।