টু ক রো খ ব র
ম্যারাডোনার জোড়া গোলখেলা ছেড়েছেন অনেক আগে। ডাগ-আউটে বসে থাকার পাট চুকিয়ে দিয়ে এখন করছেন দূতিয়ালি। কিন্তু ফুটবলে তিনি যে একসময় ছিলেন বিশ্বসেরা, গত বুধবার ৫২ বছর বয়সে সেটাই মনে করিয়ে দিলেন ডিয়েগো ম্যারাডোনা। দুটি গোল করলেন, আরেকটি করালেন। এমন ঈর্ষণীয় পারফরম্যান্সে তাঁর দল দুবাই স্পোর্টস কাউন্সিল ৩-২ গোলে হারিয়েছে দুবাই কোর্টসকে। ম্যারাডোনার গোল দুটির একটি পেনাল্টি এবং আরেকটি ফ্রি-কিক থেকে। দুবাইয়ের গভর্নমেন্ট এন্টাইটিজ ফুটবল লিগের এই ম্যাচটিতে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে ম্যারাডোনা অবশ্য হলুদ কার্ডও দেখেছেন। গত জুলাইয়ে আল ওয়াসলের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর ম্যারাডোনা দুবাই স্পোর্টস কাউন্সিলের দূত হিসেবে কাজ করছেন। ওয়েবসাইট।সিপিএলে পন্টিংশুধু অস্ট্রেলিয়ারই নয়, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নাম লেখালেন রিকি পন্টিং। ২৯ জুলাই থেকে ২৬ আগস্ট অনুষ্ঠেয় টি-টোয়েন্টি লিগ সিপিএলে খেলার খবরটি জানিয়েছেন পন্টিংই। আইপিএলের আদলে এবার ঢেলে সাজানো হয়েছে সিপিএলকে। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, বারবাডোজ, গায়ানা, জ্যামাইকা, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো—এই ছয় ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে হবে সিপিএল। তবে পন্টিং কোন দলে খেলবেন, তা ঠিক হয়নি। তা না হোক, ক্যারিবিয়ানে খেলবেন, এতেই রোমাঞ্চিত অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক, ‘ওয়েস্ট ইন্ডিজ আমার অন্যতম প্রিয় ক্রিকেটীয় গন্তব্য। বিশ্বের অন্য ক্রিকেট সমর্থকদের মতো ওয়েস্ট ইন্ডিজের সমর্থকদেরও আসল খোরাক হলো ক্রিকেট আর বিনোদনের মিশেল।’ ওয়েবসাইট।আবেদি বলছেন বার্সাচ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার ভাগ্য নিয়ে কদিন আগেও যাঁরা সংশয়ের মধ্যে ছিলেন, তাঁরাও এখন কাতালান দলটিকে নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন। সংশয় থেকে এই সম্ভাবনায় উত্তরণের মূলে আছে এসি মিলানের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে দলটির কাব্যিক জয়। কী দুর্দান্ত খেলেই না বার্সা ম্যাচটি জিতেছে ৪-০ গোলে! বার্সেলোনায় খেলায় দারুণ মুগ্ধ ঘানার কিংবদন্তি ফুটবলার আবেদি পেলে এবারও টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দেখছেন বার্সাকে। অলিম্পিক মার্শেইর হয়ে ১৯৯৩ সালে চ্যাম্পিয়নস লিগ জেতা সাবেক এই ফুটবলারের ভাষ্য, ‘মিলানের বিপক্ষে দুর্দান্ত জয়ে আমি মোটেও বিস্মিত নই। যারা সব সময় শিরোপা জেতে, তারা শিরোপা জয়ের ধারাতেই থাকতে চায়।’ মাঝখানে বার্সেলোনা যে খারাপ সময় কাটাল, তার ব্যাখ্যাও আছে পেলের কাছে। সবকিছু জেতা হয়ে গেলে কখনো কখনো খেলোয়াড়েরা জয়ের ক্ষুধাটা হারিয়ে ফেলে। সাম্প্রতিক সময়ে বার্সার সেটাই হয়েছিল বলে মনে করেন এই ঘানাইয়ান। ওয়েবসাইট।