টু ক রো খ ব র
পেলের বারণরামিরেসের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে। এবার নেইমারকেও চাই চেলসির। কিন্তু ব্রাজিলের এই বিস্ময়বালক ‘চেলসি? চেলসি আবার কী?’—বলে নিজেই প্রত্যাখ্যান করেছেন চেলসির ১ কোটি ৭০ লাখ পাউন্ডের প্রস্তাব। জানিয়ে দিয়েছেন সান্তোসেই থাকবেন তিনি। এই সিদ্ধান্তে ব্রাজিল ও সান্তোস কিংবদন্তি পেলেকেও পাশে পাচ্ছেন নেইমার। পেলেও চান না নেইমার চেলসিতে যান। শুধু এটাই নয়, সান্তোস ছেড়ে নেইমারকে চেলসিতে যেতে বারণও করবেন তিনি। পেলে চান ব্রাজিলের উজ্জ্বলতম প্রতিভাধরদের একজন নেইমার ইউরোপে যাওয়ার আগে নিজের দেশেই নিজের উন্নতিটা ঘটান। তা পেলের এই চাওয়াটা কীভাবে পৌঁছাবে নেইমারের কানে? সানডে মেল-এর খবর স্বয়ং পেলেই সরাসরি কথা বলবেন নেইমার ডা সিলভার সঙ্গে। ওয়েবসাইট।গিগসও কোচ হবেনকদিন আগে মাইকেল ওয়েন নিজেই জানিয়েছেন খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচিং পেশায় জড়াবেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার। এবার জানা গেল সেই ম্যানইউর আরেক খেলোয়াড় রায়ান গিগসের ভবিষ্যৎ পরিকল্পনা। ওয়েনের মতো তিনিও ক্যারিয়ার গড়বেন কোচিংয়ে। বয়স ৩৭ হয়ে গেছে। খেলোয়াড় হিসেবে যা জেতা সম্ভব, দীর্ঘ ২০ বছরে ম্যানইউর হয়ে জিতেছেন তার সবই। বুড়ো গিগস তাই খেলোয়াড়ি জীবনের শেষ বাঁশি বাজিয়ে অন্য কিছুতে লক্ষ্য স্থির করতেই পারেন। কিন্তু তিনি যে কোচ হতে চাইছেন ম্যানইউরই! তা হলে গুরু অ্যালেক্স ফার্গুসনের কী হবে! বয়স ত্রিশের কোটা পেরিয়ে যাওয়ার পর থেকেই ‘খেলোয়াড় হিসেবে এই মৌসুমই আমার শেষ’ বলে আসা গিগস বলেছেন, ‘আমার লক্ষ্য, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা ওয়েলসের কোচ হওয়া।’ ওয়েবসাইট।ভিয়ার শুভকামনাসাফল্যতৃষিত রিয়াল মাদ্রিদের কোচ হয়ে এসেছেন হোসে মরিনহো। মরিনহোর রিয়ালে আসার পর থেকেই কথার বাণ চারদিকে। বেশির ভাগই প্রশংসাবচন। বিশ্বকাপের কেবলই আগে ভ্যালেন্সিয়া ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া স্ট্রাইকার ডেভিড ভিয়াও যোগ দিলেন এই মিছিলে। রিয়ালের জন্য নাকি মরিনহোই সত্যিকারের সেরা নিয়োগ। শুধু কি তাই? ‘অসাধারণ দক্ষতা ও মানসম্পন্ন’ ‘স্পেশাল ওয়ান’কে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন ভিয়া। শুভেচ্ছা জানিয়েছেন ঠিকই। কিন্তু বার্সার ভিয়া সর্বান্তকরণে সবচেয়ে বড় শত্রুপক্ষের কাউকে শুভেচ্ছা জানান কী করে? ভিয়ার শুভেচ্ছাতে রয়েছে সেই সতর্কতার দেয়ালও, ‘এটা রিয়াল মাদ্রিদের জন্য ভালো। কিন্তু দুনিয়ার সবকিছুর জন্যই তাঁকে শুভেচ্ছা জানাতে পারি না আমি।’ ওয়েবসাইট।